কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রবীণ কর্মীর পাশে দাঁড়ালেন তারেক রহমান

আবু তাহেরের বাড়িতে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধিদল। ছবি : কালবেলা
আবু তাহেরের বাড়িতে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধিদল। ছবি : কালবেলা

পাবনার চাটমোহর উপজেলার আশিউর্ধ্বো দলীয় কর্মী আবু তাহের ঠাকুরে সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির একটি প্রতিনিধিদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় এই উদ্যোগ নিয়েছে দলটি।

শুক্রবার (২০ জুন) দুপুরে উপজেলার আফ্রাত পাড়ায় অবস্থিত আবু তাহের ঠাকুরের গ্রামের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন তারা।

ছেলে রবিউল করিম গোলামকে নিয়ে কামার শালায় কাজ করা সেই আশিউর্ধ্ব দলীয় কর্মী আবু তাহের ঠাকুরের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ সময় তৃণমূল বিএনপির এই ত্যাগী কর্মী ও তার পরিবারের শরীর-স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। এছাড়া তারেক রহমানের পাঠানো উপহার সামগ্রী অসুস্থ আবু তাহের ঠাকুরের হাতে তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

প্রতিনিধিদলে ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক সাইফ আলী খান, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব ও রুবেল আমিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, সাংগঠনিক সম্পাদক জিয়ারুল হক সিন্টু, চাটমোহর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, মাহমুদ আলম মাহমুদ, জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ মিসবাহ, ছাত্রদলের সাবেক নেতা শাহরিয়ার আলম জর্জ, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১০

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১১

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১২

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৩

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৪

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১৫

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১৬

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১৭

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৮

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৯

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

২০
X