কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

বস্তাভর্তি খাবার নিয়ে অসহায় মানুষের পাশে 'আমরা বিএনপি পরিবার'

বস্তাভর্তি খাবার নিয়ে অসহায় মানুষের পাশে 'আমরা বিএনপি পরিবার'। ছবি : কালবেলা
বস্তাভর্তি খাবার নিয়ে অসহায় মানুষের পাশে 'আমরা বিএনপি পরিবার'। ছবি : কালবেলা

পবিত্র মাহে রমজানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। সংগঠনটির এক ব্যতিক্রমী আয়োজনে গত দুদিনে রাজধানী ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় ‘বস্তাভর্তি’ খাবার বিতরণ করা হয়েছে। অসহায়-দরিদ্র ও ছিন্নমূল মানুষকে নিত্যপণ্যসহ বিভিন্ন ধরনের অন্তত এক সপ্তাহের খাবার দেওয়া হয়েছে। ‘আমরা বিএনপি পরিবার’থেকে এ তথ্য জানা গেছে।

সংগঠনটি থেকে জানানো হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় ‘আমরা বিএনপি পরিবার’ শুধু খাবারই নয়; বিভিন্ন সময় নতুন বাড়ি, নগদ অর্থ ও চিকিৎসা সেবাসহ অসহায়-দরিদ্র মানুষের কর্মসংস্থান-এর ব্যবস্থাও করে দিচ্ছে।

জানা গেছে, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে পবিত্র মাহে রমজানে সংগঠনটির অন্য সদস্যরা নিরলসভাবে দরিদ্র-অসহায় মানুষের জন্য ‘বস্তাভর্তি’ খাবার বিতরণ করেছেন।

'আমরা বিএনপি পরিবার'র একটি ভিডিও প্রশংসিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে, তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী অর্থাৎ বস্তাভর্তি খাবার নিয়ে নিরলস ছুটছেন আমরা বিএনপি পরিবারের একদল কর্মী। রাজধানী ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় দুস্থ কিংবা অসহায় মানুষদের দেখলেই তারা ছুটে যাচ্ছেন। কোনো কিছু বুঝতে না দিয়ে চুপচাপ ছিন্নমূল মানুষের পাশে বস্তাভর্তি খাবার রেখে যাচ্ছেন। যিনি ওই খাবার পাচ্ছেন, তিনি কোনোকিছু জানতে পারছেন না যে, কে বা কারা খাবার ব্যাগ রেখে গেছেন।ভিডিওটিতে সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনকেও কাঁধে বস্তা নিয়ে বিতরণ করতে দেখা গেছে।

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন কালবেলাকে বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের নেতা তারেক রহমান, যিনি মিছিল-মিটিং করাটাই বড় রাজনীতি মনে করেন না; রাজনীতিকে একটু অন্য লাইনে নিয়ে যাচ্ছেন-সেটি সেবামূলক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চেষ্টা করছি, আমরা একের পর এক সেবামূলক কাজ করে যাচ্ছি। আসলে কোনটা আলোচিত আর কোনটা সমালোচিত হবে, জানা নেই। তবে কাজ করে যাচ্ছি নিরলসভাবে। প্রতিদিন দুই-তিনটা টিমে ভাগ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে 'আমরা বিএনপি পরিবার' দেশের বিভিন্ন প্রান্তরে কাজ চালিয়ে যাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X