কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০২:৫৩ এএম
আপডেট : ২১ জুন ২০২৫, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএসপির মহাসচিব আব্দুল আজিজ সরকার মারা গেছেন 

অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার। ছবি : সংগৃহীত
অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মহাসচিব অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর।

শুক্রবার রাতে বাংলাদেশ সুপ্রিম পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসপির পক্ষ থেকে বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার ছিলেন আমাদের দলের একটি অন্যতম ভিত্তি। তার নেতৃত্ব, প্রজ্ঞা ও ত্যাগ বাংলাদেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার এই শূন্যতা অপূরণীয়।

এদিকে এক শোকবার্তায় আব্দুল আজিজ সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএসপির চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।

বিএসপির পক্ষ থেকে জানানো হয়েছে, আব্দুল আজিজ সরকারের জানাজার নামাজ শনিবার (২১ জুন) দুপুর ২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১০

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১১

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১২

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৩

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৪

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৫

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১৬

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৭

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৮

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৯

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

২০
X