কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে : মান্না

আলোচনা সভায় বক্তব্যকালে মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত
আলোচনা সভায় বক্তব্যকালে মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে এখনো হতাশা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার (০১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ‘গণশক্তি সভা’ আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান ও জনআকাঙ্ক্ষা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মান্না বলেন, মানুষ একটি প্রভাবমুক্ত নির্বাচন চায়। কিন্তু নির্বাচন নিয়ে মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। ঐকমত্য কমিশনের আলোচনায় কিছু বিষয়ে অগ্রগতি হলেও অনেক বিষয়ে এখনো মতানৈক্য রয়ে গেছে। আমাদের দেশে রাজনৈতিক নেতাদের মধ্যে নিয়মিত আলাপ-আলোচনার যে অভ্যাস এতদিন ছিল না, এখন তা তৈরি হচ্ছে। এ সংস্কৃতি ধরে রাখতে হবে। কার্যকর গণতন্ত্র চর্চার জন্য এটাই পথ। জুলাই অভ্যুত্থানে যে অর্জন হয়েছে, তা যেন ব্যর্থতায় পর্যবসিত না হয়, সেদিকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর গঠনমূলক ভূমিকা জরুরি।

তিনি বলেন, দেশের রাজনীতিতে নতুন এক সংস্কৃতি হিসেবে উঠে এসেছে আলোচনা এবং ঐকমত্যের চেষ্টা। এই ধারাকে ধরে রেখে দেশের ‘ভবিষ্যৎ গঠনমূলক সংস্কার’ এগিয়ে নিতে হবে। আলোচনার মাধ্যমে যতদূর ঐকমত্য হবে, ততদূর সংস্কার হবে। বাকি সংস্কার পরবর্তীতে।

সাবেক সচিব ও কূটনৈতিক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাংবাদিক ও গণশক্তি সভার সভাপতি সাদেক রহমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আকবর হোসেন, নাগরিক ঐক্যের শাকিব আনোয়ার, বাংলাদেশ জনতার পার্টির আব্দুল আহাদ নূর, নাগরিক নারী ঐক্যের ফেরদৌসী আক্তার প্রমুখ।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ জনতা ফ্রন্টের আবু আহাদ আল মামুন, প্রাইম সিভিল সোসাইটির মেহতাজ হোসেন, বিশিষ্ট গবেষক ও মানবাধিকার কর্মী শারমিন সুলতানা চৈতি, জাস্টিস পার্টির আবুল কাশেম মজুমদার, বিশিষ্ট গবেষক আলাউদ্দিন কামরুল, বিশিষ্ট লেখক ও গবেষক ইমরান চৌধুরী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরীর নেতা ওমর ফারুক ও জুবায়ের আল মাহমুদ, বিশিষ্ট মানবাধিকার কর্মী রুহুল আমিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১০

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১১

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১২

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৩

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৪

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৫

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৬

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৭

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৮

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৯

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

২০
X