কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-১৮ আসনে মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত
মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত

ঢাকা-১৮ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

হলফনামা ও আয়কর রিটার্নে তথ্যে অসামঞ্জস্যতার কারণে প্রথমে তার মনোনয়নপত্র স্থগিত রাখা হলেও পরে সংশোধিত কাগজপত্র জমা দেওয়ার পর যাচাই-বাছাই শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা-১৮ আসনের রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধনীসহ সঠিক নথিপত্র জমা দেওয়ায় ইসি সন্তুষ্ট হয়েছে।

এর আগে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রাথমিক ফল ঘোষণার সময় মান্নার মনোনয়ন সাময়িকভাবে স্থগিতের কথা জানানো হয়। তখন তার হলফনামা ও আয়কর রিটার্নের তথ্যে গরমিলের বিষয়টি উল্লেখ করা হয়। মান্নার প্রতিনিধিরা সংশোধনের জন্য সময় চাইলে রিটার্নিং কর্মকর্তা এক ঘণ্টা সময় মঞ্জুর করেন।

পরবর্তী সময়ে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত কাগজপত্র জমা দেওয়া হলে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এর আগেও আমি কয়েকবার নির্বাচনে অংশ নিয়েছি। তবে এবারের পথ যে এতটা কঠিন হবে, তা আগে কখনো দেখিনি। আজ নির্বাচন কমিশন আমাকে বৈধ ঘোষণা করেছে। এ জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X