কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমান নেতৃত্ব না দিলে জুলাই আন্দোলন সফল হতো না : মুরাদ

সাভারে বিএনপির মতবিনিময় সভায় বক্তব্য দেন ইয়াছিন ফেরদৌস মুরাদ। ছবি : কালবেলা
সাভারে বিএনপির মতবিনিময় সভায় বক্তব্য দেন ইয়াছিন ফেরদৌস মুরাদ। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনের নেতৃত্ব না দিলে জুলাই-আগস্টের আন্দোলন সফল হতো কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। তিনি বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান সফল হওয়ার মূল নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে ছাত্র-জনতার সফল আন্দোলনে হাসিনা সরকারের পতন হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সাভারের ধামরাই উপজেলার আমতা ইউনিয়নে স্থানীয় বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, যারা আজ বড় বড় কথা বলেন, তাদের অনেকেই ভুলে যান- এই দেশের গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে বিএনপি। ১৭ বছর গুম-খুনের শিকার হয়েও নেতাকর্মীরা পিছু হটেনি।

গণঅভ্যুত্থান একদিন কিংবা এক মাসের আন্দোলনের সফল হয় মন্তব্য করে তিনি বলেন, এ জন্য ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে।

আমতা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ওয়াছেল আলী খান স্বপনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন স্থানীয় নেতা খন্দকার আবু তাহের মুকুট, লোকমান দেওয়ান, এনায়েরত হোসেন, আনসার আলী, খন্দকার আইয়ুব, আক্তারুজ্জামান লিটন প্রমুখ।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X