কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ইনসাফের বাংলাদেশ গড়তে দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই: বুলবুল

বনগ্রাম দারুল আবরার মাদ্রাসা ও এতিমখানায় কথা বলছেন মো. নূরুল ইসলাম বুলবুল। ছবি : সৌজন্যে
বনগ্রাম দারুল আবরার মাদ্রাসা ও এতিমখানায় কথা বলছেন মো. নূরুল ইসলাম বুলবুল। ছবি : সৌজন্যে

বৈষম্যহীন ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে হলে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, আবারো ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। রাষ্ট্রের মৌলিক সংস্কার, ফ্যাসিবাদের দোসরদের বিচার নিশ্চিত না করে নির্বাচন দিলে হাসিনার চেয়েও ভয়াবহ ফ্যাসিবাদ কায়েম হবে। ক্ষমতায় বসার আগেই যারা মব সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, নৈরাজ্য সৃষ্টি করছে তারা ক্ষমতায় বসতে পারলে মানুষের রাতের ঘুম হারাম করে দিবে। মানুষ ঘরে কিংবা বাহিরে নিরাপদে থাকতে পারবে না। জুলাই অভ্যুত্থানের চেতনা হলো বৈষম্যহীন ন্যায় বিচার ও ইনসাফের বাংলাদেশ গঠন করা, এজন্য প্রয়োজন সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব। জামায়াতে ইসলামীতে রয়েছে সৎ, যোগ্য, দক্ষ, আদর্শিক আল্লাহভীরু নেতৃত্ব। যারা এক আল্লাহকে ভয় করে, তাদের দ্বারা কোনো অন্যায় সংঘটিত হতে পারে না।

শনিবার (৫ জুলাই) দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী দক্ষিণের অন্তর্ভুক্ত ওয়ারী পশ্চিম থানার উদ্যোগে বনগ্রাম দারুল আবরার মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগরীর মজলিসে শুরা সদস্য মাওলানা নেসার উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগরীর মজলিসে শুরা সদস্য মো. রুহুল আমীনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৬ আসনের এমপি পদপ্রার্থী ড. আব্দুল মান্নান, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ জুনায়েদের পিতা শেখ জামাল, শহীদ আনাসের নানা সাইদুর রহমান খান, ওয়ারী পশ্চিম থানা আমীর ফারুক হোসাইন, ওয়ারী পূর্ব থানা আমীর মোতাসিম বিল্লাহ, সূত্রাপুর পূর্ব থানা আমীর নোমান, সূত্রাপুর উত্তর থানা আমীর রবিউল ইসলাম, বংশাল উত্তর থানা আমীর বিলাল হোসাইন, ওয়ারী পশ্চিম থানা সেক্রেটারি মাহফুজুর রহমান প্রমুখ।

নূরুল ইসলাম বুলবুল বলেন, নতুন বাংলাদেশে মব সন্ত্রাস জনগণ মেনে নিবে না। হাসিনা পালিয়ে যাওয়ার পর একটি দল নতুনরূপে ফ্যাসিবাদ কায়েম করতে চায়। সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি, ধর্ষণ, থানা ভাংচুর, লুটপাটের মাধ্যমে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে। এমনকি চাঁদাবাজি, দখলবাজির দায়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক কারাদন্ড প্রাপ্ত দলীয় চাঁদাবাজদের পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার মাধ্যমে তারা আইন নিজেদের হাতে তুলে নিয়েছে। অপরদিকে জামায়াতে ইসলামী জাতিকে একটি কল্যাণ মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র উপহার দিতে চায়। তাই নতুন বাংলাদেশ গড়তে তিনি জামায়াতের নেতৃত্বে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

বিশ্বকাপ ফাইনাল নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষ, আহত মা-মেয়ে

এআই দিয়ে তৈরি ভিডিও চেনার ৩ উপায়

৮ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর রেল যোগাযোগ

আরব আমিরাতের উপকূলে জাহাজে হামলা

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ সেই মরিয়ম

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

১০

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

১১

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

১২

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

১৩

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

১৪

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

১৫

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

১৬

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৭

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

১৮

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

১৯

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

২০
X