কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৪:০১ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

এনসিসি জাতীয় কোনো ধারণার সঙ্গে একমত হইনি : সালাহউদ্দিন

সালাহউদ্দিন আহমেদ। ফাইল ছবি
সালাহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগকে কার্যকরভাবে রাষ্ট্র পরিচালনার স্বার্থে তার কোনো পরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার (প্রধানমন্ত্রীর) কর্মকাণ্ডকে ব্যাহত না করে সেজন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সঙ্গে একমত হইনি। এটাই ছিল আমাদের শর্ত।

রোববার (৬ জুলাই) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলেছি, দেশে যাতে পুনর্বার কোনো স্বৈরাচারের উৎপত্তি না হয়, উৎপাদন না হয়, ফ্যাসিজমের কোনো উৎপাদনের ব্যবস্থা না থাকে সেজন্য পৃথিবীর কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার কোনো নজির নেই। এত সত্ত্বেও আমরা বলেছি, বিএনপির উচ্চপর্যায়ের কমিটি স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোনো ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকবে না।

তবে জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা আশা করি আমরা একটা ঐকমত্যে পৌঁছাতে পারব। আলাপ-আলোচনা হচ্ছে, তবে দীর্ঘ আলোচনা কাম্য নয়। এ বিষয়ে সবার সাথে আলোচনা করে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, সাংবিধানিক বিষয়গুলোতে ঐকমত্যে আসা যাবে বলে আমরা আশাবাদী।

এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রমুখ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X