রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই জাতি নিরাপদ বাংলাদেশ পাবে : দেলাওয়ার হোসেন

জামায়াতে ইসলামী বংশাল থানার সমাবেশে বক্তব্য দিচ্ছেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন। ছবি : কালবেলা
জামায়াতে ইসলামী বংশাল থানার সমাবেশে বক্তব্য দিচ্ছেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন বলেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই জাতি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ পাবে। স্বাধীনতার ৫৪ বছরেও মানুষ ঘরে কিংবা বাহিরে কোথাও নিরাপদ নয়। কারণ সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। মানুষের তৈরি মদবাদে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি, হবেও না।

শনিবার (১২ জুলাই) রাতে জামায়াতে ইসলামী বংশাল থানার ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেলাওয়ার হোসেন বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আর ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই সমাজ থেকে অন্যায়, অনাচার, শোষণ, জুলুম, নির্যাতন দূর হবে। সমাজে কোন সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদার, লুটেরা, খুনি, ধর্ষক থাকবে না, থাকতে পারবে না।

তিনি বলেন, পাথর দিয়ে থেঁতলে থেঁতলে কেউ কাউকে হত্যা করার সাহস পাবে না। সমাজের সব ধর্মের মানুষ সমানভাবে স্বাধীনতা ও নিরাপত্তা লাভ করবে। নারীর প্রতি সহিংসতা চিরতরে বন্ধ হয়ে যাবে। একটি আলোকিত সমাজ গঠনে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই।

বংশাল থানা আমির মো. মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি নুর আলম সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চকবাজার-বংশাল জোনের সহকারী পরিচালক এসএম আহসান উল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা জসিম উদ্দিন মজুমদার, মাওলানা আলমগীর হোসেন আরিফ, ছালাহ উদ্দিন, মাওলানা আসাদ উল্লাহ, মাওলানা সুলতান মাহমুদ, শাহজাহান খানসহ ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীল নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X