কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৮ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মীর আবু তাহেরের দশম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

শিক্ষাবিদ মাস্টার মীর আবু তাহের। ছবি : সংগৃহীত
শিক্ষাবিদ মাস্টার মীর আবু তাহের। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদারের পিতা শিক্ষাবিদ মাস্টার মীর আবু তাহেরের দশম মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর)। ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দাউদপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দাউদপুরে নিজ গ্রাম এবং নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্থানে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মরহুম মীর আবু তাহের নাঙ্গলকোট উপজেলার বরেণ্য শিক্ষক ও সমাজ সংস্কারক ছিলেন। উপজেলার শাকতলী হাই স্কুল, ময়ূরা হাই স্কুল এবং নাঙ্গলকোট হাই স্কুলসহ বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি। উপজেলার বিভিন্ন এলাকায় কিন্ডার গার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং ধাতীশ্বর হাই স্কুল প্রতিষ্ঠাসহ একাধারে বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন বিশিষ্ট সমাজসেবী এই শিক্ষক। তিনি এলাকায় বহু সামাজিক সংগঠন গড়ে তোলেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন দীর্ঘদিন।

মরহুমের ছেলে শামসুদ্দিন দিদার পরিবারের পক্ষ থেকে দাউদপুর গ্রামের বাড়িতে তার পিতার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠেয় দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১০

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১১

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১২

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৩

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৪

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৫

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৬

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৭

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৮

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৯

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

২০
X