কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

স্বাক্ষরের দিন থেকেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : এবি পার্টি

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আসাদুজ্জামান। পুরোনো ছবি
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আসাদুজ্জামান। পুরোনো ছবি

স্বাক্ষরের দিন থেকেই জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় এবি পার্টি, জুলাই সনদ এখনই কার্যকর না হলে এতদিনের আলোচনা নিষ্ফলে পরিণত হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর বেইলি রোডস্থ ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় জুলাই সনদের খসড়া ও ঘোষণাপত্র নিয়ে আলোচনা শেষে সংবাদ সম্মেলনকালে তিনি এ কথা বলেন। আলোচনায় এবি পার্টির পক্ষ থেকে আরও অংশ নেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, সনদের ক্ষেত্রটি নির্ধারণ করতে হবে এটিকে আমরা কেউ ওয়াদা আকারে দেখতে চাই না। এবি পার্টি মনে করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐকমত্য কমিশনের এখতিয়ার থাকা দরকার, নয়তো গত কয়েক মাসের আলোচনা নিষ্ফলে পরিণত হবে। জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা থাকতে হবে। আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদের কোনো ভিত্তি থাকবে না বলে জানান তিনি।

জুলাই সনদ কার্যকর করার জন্য গণভোটে দিতে পারে অথবা পরবর্তী সরকার ৩ মাসের মধ্যে সংসদে এটি পাস করতে পারে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের জন্য দুই বছরের মুলা ঝোলানোর মানে আমরা খুঁজে পাই না। ঘোষণাপত্র বিষয়ে তিনি জানান, ঐকমত্য কমিশনকে তার কাজের এখতিয়ারের মধ্যে ঘোষণাপত্র দেওয়া হয়নি। তাহলে কীভাবে ঘোষণাপত্র চূড়ান্ত হবে সেটি আমাদের নিকট পরিষ্কার নয়। ঘোষণাপত্র নিয়ে পরিষ্কার করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণের সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১০

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১২

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৩

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৪

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৬

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৭

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৮

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৯

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

২০
X