রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

৫ আগস্ট সৃষ্টি না হলে দেশের মানুষ মুক্তি পেত না : ন্যাশনাল ছাত্রমিশন

ন্যাশনাল ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি মো. রেজাউল ইসলাম। ছবি: সংগৃহীত
ন্যাশনাল ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি মো. রেজাউল ইসলাম। ছবি: সংগৃহীত

ন্যাশনাল লেবার পার্টির ছাত্র সংগঠন ন্যাশনাল ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি মো. রেজাউল ইসলাম বলেছেন, ছাত্র সমাজের রক্ত ছাড়া ইতিহাস বদলায় না। রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানে জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে এই ছাত্র সমাজ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

রেজাউল ইসলাম আরও বলেন, ৩৬ জুলাই (৫ আগস্ট) গণঅভ্যুত্থান না হলে হয়তো আগামী ৫০ বছরেও আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটানো সম্ভব হতো না; বাংলাদেশের মানুষও মুক্তি পেত না। তাই জুলাই-আগস্ট অভ্যুত্থানের চেতনাকে বুকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, অবিলম্বে ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যারা আধিপত্যবাদী আগ্রাসনের সহযোগী, যারা দেশের সম্পদ-মর্যাদা ও সার্বভৌমত্ব বিক্রি করে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল, তাদের কোনো ক্ষমা নেই। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, প্রকৃত গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও ইনসাফভিত্তিক জনকল্যাণমূলক রাষ্ট্র গড়তে আমরা বদ্ধপরিকর। জনগণই হবে ক্ষমতার উৎস।

ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X