কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

প্রাণনাশের শঙ্কায় ভুগছেন ফজলুর রহমান, চাইলেন নিরাপত্তা

ফজলুর রহমান। ছবি : সংগৃহীত
ফজলুর রহমান। ছবি : সংগৃহীত

দেশ-বিদেশ থেকে হত্যার হুমকি পাচ্ছেন, এমনকি একদল ব্যক্তি মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি করে তার বাসভবন পর্যন্ত চলে গেছেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমান। এই অবস্থায় নিজের প্রাণনাশের শঙ্কা করছেন তিনি।

সোমবার (২৫ আগস্ট) হাইকোর্ট প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।

নিজের ও পরিবারের সদস্যের নিরাপত্তার বিষয়ে তুলে ধরে ফজলুর রহমান বলেন, ‘আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনী সবার কাছে আহ্বান করছি, আপনারা আমার মৌলিক অধিকার এবং আমার সন্তানদের বেঁচে থাকার অধিকার, আমার স্ত্রীর বেঁচে থাকার অধিকার দয়া করে নিশ্চিত করুন।’

এদিকে সোমবার হাইকোর্ট প্রাঙ্গণে দাঁড়িয়ে তিনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখনো ১০-১২ জনের একদল ব্যক্তি ঢাকার সেগুনবাগিচা এলাকা অবস্থিত ফজলুর রহমানের ভাড়া বাসার সামনে বিক্ষোভ করছিলেন।

এদিকে, ফজলুর রহমানের বাড়ির সামনে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘ফজলুর রহমান যে বক্তব্য দিয়েছেন, সেজন্য ইতোমধ্যেই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব হাতে পাওয়ার পর দল তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এরপরও এ ধরনের ঘটনা মোটেই কাম্য নয়।’

সূত্র : বিবিসি বাংলা।

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X