কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০১:০২ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৭:৩৪ এএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান। পরে রাতেই আবার গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন তিনি।

পরে ফিরোজার সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের পরামর্শে জরুরি কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, আবার বাসায় ফিরে এসেছেন তিনি। মানসিক ও শারীরিকভাবে তিনি স্থিতিশীল আছেন।

এ সময় বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর, মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে রাত ৭টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেন খালেদা জিয়া। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১১টায় বাসার উদ্দেশে রওনা হয়ে রাত পৌনে ১২টার দিকে বাসায় পৌঁছান তিনি।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা জটিলতায় ভুগছেন। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন।

সর্বশেষ গত ২৩ জুলাই রাতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে এভারকেয়ার হাসপাতালে গিয়ে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করান খালেদা জিয়া। পরে রাতেই আবার বাসায় ফেরেন তিনি।

চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন। টানা ১৭ দিন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি বড় ছেলে তারেক রহমানের বাসায় যান তিনি। দীর্ঘ চার মাস পর দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানসহ গত ৬ মে লন্ডন থেকে দেশে ফেরেন খালেদা জিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

১০

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১১

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১২

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৩

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৪

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৫

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৮

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৯

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

২০
X