কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৫:৩০ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের সঙ্গে ড. ইউনূসের রাতের যোগাযোগ আছে : ফজলুর রহমান

সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান। পুরোনো ছবি
সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান। পুরোনো ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ড. মুহাম্মদ ইউনূসের দল বলে দাবি করেছেন সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে এটি আমি বিশ্বাস করি না। এনসিপি তার দল আর জামায়াতের সঙ্গে ড. ইউনূসের রাতের যোগাযোগ আছে। প্র্যাক্টিক্যালি জামায়াত দেশ চালাচ্ছে।

একটি গণমাধ্যমে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন ফজলুর রহমান। সম্প্রতি বিএনপি থেকে তিন মাসের জন্য তার (চেয়ারপার্সনের উপদেষ্টা) পদ স্থগিত করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে নিন্দা জানানোর ভাষা আমার নেই। তার বয়স এখন ৮৭ বছর, মুক্তিযুদ্ধে তার অবদান অপরিসীম। তাকে গ্রেপ্তার করে অপমান করা হয়েছে।

ফজলুর রহমান বিএনপির বর্তমান অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বিএনপি যদি এই পরিস্থিতি না বুঝে, তাহলে দেশের জন্য আরও বেশি দুঃখ অপেক্ষা করছে।

তিনি বিএনপির প্রতি লতিফ সিদ্দিকীসহ আটকদের বিষয়ে নিন্দা প্রকাশ করার এবং রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিরোধ না হলে এটা একদিন বিএনপির ঘাড়েও আসবে।’

বিএনপি থেকে সাময়িক পদ স্থগিত হওয়ার বিষয়ে ফজলুর রহমান বলেন, ‘আমি তো এখনো বিএনপি। তিন মাস পরে তারা তো আমাকে নিতেও পারে আর আমি তো যাইতে পারি। কাজেই এইটা বিএনপি, আমি আছি বিএনপিতে।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না বলেও তিনি মন্তব্য করেন।

জামায়াত দেশ চালাচ্ছে, কেন আপনার এমন উপলব্ধি হলো? এমন প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, সব ব্যাংক তারা দখল করে বসে আছে। সব অর্থনীতি ইসলামী ব্যাংকসহ তারা দখল করেছে। শেয়ার মার্কেট ধরে বসে আছে। তাদের আঙুল হিলনে এসপি-ডিসি থেকে যা আছে সচিব পর্যন্ত পরিবর্তন হচ্ছে বিভিন্ন জায়গাতে- এটা সবাই জানে। দেশ তারা (জামায়াত) দখল করে ফেলছে। এটা আমার দল বিএনপি যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১০

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১১

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১২

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৩

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৪

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৬

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৭

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৮

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৯

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

২০
X