কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৫ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

জুলুম-নিপীড়নে আন্দোলন আরও বেগবান হবে : নূরুল ইসলাম বুলবুল

জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল। ফাইল ছবি
জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল। ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ শেষে ফেরার পথে পুলিশের অতর্কিত হামলা, গুলিবর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপ এবং সম্পূর্ণ অন্যায়ভাবে জামায়াত কর্মীসহ অর্ধশতাধিক নিরীহ পথচারীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জুলুম-নিপীড়নে আন্দোলন আরও বেগবান হবে।

আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, সরকার জনগণের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার হরণ করে দেশকে আজ পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিনা উসকানিতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ শেষে ফেরার পথে পুলিশ অতর্কিত হামলা, গুলিবর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপ করে এক ভীতিকর পরিস্থিতির অবতারণা করে এবং সম্পূর্ণ অন্যায়ভাবে জামায়াত-শিবির কর্মীসহ অর্ধশতাধিক নিরীহ পথচারীকে গ্রেপ্তার করে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

বুলবুল বলেন, সরকার গত ১৫ বছর ধরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর যেভাবে জুলুম, নির্যাতন চালিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে, এটা তারই ধারাবাহিকতা মাত্র। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। মিটিং-মিছিল ও সমাবেশ করা যে কোনো রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। এ অধিকার থেকে বঞ্চিত করার এখতিয়ার কারো নেই। জুলুম-নির্যাতন চালিয়ে অতীতের কোনো স্বৈরাচারী জালেম সরকার যেমন ক্ষমতায় থাকতে পারেনি তেমনি বর্তমান সরকারও ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

তিনি বলেন, গ্রেপ্তার, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। জুলুম-নিপীড়ন যত বৃদ্ধি পাবে নেতৃবৃন্দের মুক্তি, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিসহ জনগণের অধিকার আদায়ের আন্দোলন তত বেগবান হবে ইনশাআল্লাহ। গণতন্ত্র হরণকারী এই জুলুমবাজ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি ঢাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল ঢাকাস্থ দূতাবাস

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১০

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১১

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১২

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৩

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৪

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১৫

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

১৬

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

১৭

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১৮

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

১৯

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

২০
X