কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গণঅধিকার পরিষদকে নিষেধাজ্ঞার দাবি জাপা মহাসচিবের

শামীম হায়দার পাটোয়ারী। ছবি : সংগৃহীত
শামীম হায়দার পাটোয়ারী। ছবি : সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনে গণঅধিকার পরিষদের নিষেধাজ্ঞা চেয়েছেন জাতীয় পার্টির (জাপা) একাংশের মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী।

শামীম হায়দার বলেন, গণঅধিকার পরিষদ আমাদের অফিসে আগুন দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করেছে। আমরা সন্ত্রাসবিরোধী আইনে গণঅধিকার পরিষদের নিষেধাজ্ঞা চাই। আমরা মনে করে এই দলটি রাজনীতি করার অধিকার হারিয়েছে। আমাদের যে আরপিও আছে, সে অনুযায়ী নির্বাচন কমিশন থেকে এ দলকে ব্যান করা উচিত।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান তিনি।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় সংহতি সমাবেশ শেষে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল বের করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। মিছিল নিয়ে বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যালয়ে সামনে পৌঁছে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন তারা।

আলটিমেটাম দিয়ে শামীম হায়দার পাটোয়ারী বলেন, রাষ্ট্র ও সরকারে চিড় ধরে গেছে। সরকার ব্যর্থ হচ্ছে। আমরা এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কামনা করি। এবং দোষী ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে আমরা দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলব।

সরকারের সমালোচনা করে জাপার সাবেক সংসদ সদস্য বলেন, বিগত সময়ে আমরা দেখেছি, যারা মব করতে এসেছিল, তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। যারা মবের ভিকটিম হচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তাদের অ্যারেস্ট করা হচ্ছে। আমরা এ অবস্থার পরিত্রাণ চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১০

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১১

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১২

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৪

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৫

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৬

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৭

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৮

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৯

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

২০
X