কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করা হবে : এহসানুল হুদা

কিশোরগঞ্জ-৫ আসনের বাজিতপুর উপজেলায় বিক্ষোভ মিছিলে অংশ নেন ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা। ছবি : কালবেলা
কিশোরগঞ্জ-৫ আসনের বাজিতপুর উপজেলায় বিক্ষোভ মিছিলে অংশ নেন ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে। তবে দেশের জনগণকে সঙ্গে নিয়ে সেই ষড়যন্ত্র যে কোনো মূল্যে প্রতিহত করা হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-৫ আসনের বাজিতপুর উপজেলা সদরে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সৈয়দ এহসানুল হুদা বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় এ নির্বাচনের বিকল্প নেই। যারা নির্বাচন বানচালের পাঁয়তারা করছে, তারা দেশের স্বার্থে নয়, অন্য স্বার্থে কাজ করছে। জনগণ তাদের সেই ষড়যন্ত্র কখনো সফল হতে দেবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত নেবে এ দেশের মানুষ। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্যকোনো দেশ— সবার আগে বাংলাদেশ। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে তার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতাকর্মীরা ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাও’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেন। মিছিল শেষে তিনি স্থানীয় জনগণের সঙ্গে নির্বাচনী গণসংযোগে অংশ নেন।

১২ দলীয় জোটের সমন্বয়ক এহসানুল হুদা বলেন, জনগণ চায় শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন। আমরা গণতন্ত্রের পথে বিশ্বাসী। তাই আমরা চাই প্রতিটি দল নির্বাচনে অংশ নিক এবং জনগণ যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ষড়যন্ত্রকারীর মুখে হাসি ফুটতে দেওয়া হবে না। দেশের মানুষ সজাগ আছে, তারা যে কোনো অপচেষ্টা প্রতিহত করবে। সমাবেশে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং নির্বাচনী প্রচারণার পক্ষে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১০

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

১১

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১২

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১৪

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

১৫

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

১৬

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১৭

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১৮

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১৯

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

২০
X