কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৫ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

মরক্কোয় ভূমিকম্পে হতাহতে বিএনপির শোক

বিএনপির লোগো। গ্রাফিক্স: কালবেলা
বিএনপির লোগো। গ্রাফিক্স: কালবেলা

মরক্কোয় গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) মাঝরাতে শক্তিশালী ভূমিকম্পে অসংখ্য মানুষের প্রাণহানি, বহু মানুষ আহত এবং অসংখ্য মানুষ বাড়িঘরের নিচে চাপা পড়ে থাকার মর্মস্পর্শী ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১০ সেপ্টেম্বর) এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাভিভূত। এই ভয়ানক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মরক্কোবাসীর প্রতি আমি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি।

তিনি বলেন, আমি মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি তিনি যেন ক্ষতিগ্রস্ত মরক্কোবাসীকে এই বিশাল শোক, দুঃখ-বেদনা সইবার ক্ষমতা দান করেন। এহেন বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ ও মানুষের হৃদয়বিদারক হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই।

বিএনপি মহাসচিব বলেন, সংশ্লিষ্ট অঞ্চলের দুর্যোগকবলিত মানুষ স্বজন হারানোর বেদনা কাটিয়ে উঠে নবোদ্যমে আবার সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মরক্কোবাসীর এহেন দুর্দিনে সবসময় পাশে থাকবে।

তিনি আরও বলেন, আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা ও আহতদের আশু সুস্থতা কামনা করছি। হতাহতদের উদ্ধারে বিশ্বসম্প্রদায়কে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১০

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১১

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১২

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৩

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৪

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৫

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৬

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৭

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৮

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৯

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

২০
X