কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আবারও ১২ দিনের কর্মসূচিতে যাচ্ছে ৫টি দল

ঢাকা শহর। ছবি : সংগৃহীত
ঢাকা শহর। ছবি : সংগৃহীত

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ বিভিন্ন দাবিতে আবারও ১২ দিনের নতুন কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আরও ৫টি রাজনৈতিক দল। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে দলগুলো তাদের কর্মসূচি ঘোষণা করবে। বাংলাদেশ খেলাফত মজলিস সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে।

এর আগে ঢাকাসহ সারা দেশে তিন দিনের অভিন্ন কর্মসূচি পালন করেছে এসব দল। তার মধ্যে ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ৬ দফা দাবিতে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস কর্মসূচি পালন করেছে। অক্টোবরের প্রথমার্ধে শুরু হতে যাওয়া নতুন কর্মসূচিতে সেমিনার, মতবিনিময়, গণসংযোগসহ বিক্ষোভের কর্মসূচি আসতে পারে বলে জানা গেছে, যা চলবে ১২ দিন পর্যন্ত।

জানা যায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দফায় দফায় আলোচনার পরও জুলাই জাতীয় সনদ নিয়ে জটিলতা কাটেনি। মূলত জুলাই সনদ ঘোষণার চেয়ে তা বাস্তবায়ন পদ্ধতি নিয়েই বেশি সংকট দেখা দিয়েছে। বিশেষ করে সংবিধান সম্পর্কিত বিষয়গুলোর বাস্তবায়ন নিয়ে মতবিরোধ ও জটিলতা রয়েই গেছে। ইতোমধ্যে জুলাই সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের কয়েক দফা আলোচনা হয়েছে। কিন্তু জটিলতা কাটেনি। তবে জুলাই সনদ চূড়ান্ত করার শেষ পর্যায়ে রয়েছে। এমন অবস্থার মধ্যেই তিন দিনের কর্মসূচি পালন করেছে ৭টি রাজনৈতিক দল।

জানা গেছে, জুলাই সনদ বাস্তবায়ন, আইনি স্বীকৃতি আদায়সহ চার দাবিতে গত ১৮, ১৯ এবং ২৬ সেপ্টেম্বর বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস, মাওলানা আবদুল বাছিত আজাদ ও আহমদ আবদুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জাগপা ও নেজামে ইসলাম পার্টি।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, তাদের পূর্বঘোষিত দাবি আদায়ে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ জানান, পিআরসহ ৫ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের ২য় দফার কর্মসূচি ও কৌশলগত অবস্থান তুলে ধরতে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা, বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার ও বিচারকালে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা।

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়কারী হাসান জুনাইদ কালবেলাকে জানান, তাদের পূর্বঘোষিত দাবি আদায়ে কাল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X