কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৩ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

কমিশন খাওয়ার জন্যই এয়ারবাস কিনতে চায় সরকার : মির্জা ফখরুল 

বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণপূর্বক এক সংক্ষিপ্ত সমাবেশে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম। ছবি : কালবেলা
বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণপূর্বক এক সংক্ষিপ্ত সমাবেশে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম। ছবি : কালবেলা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে, না খেয়ে আছে মানুষ। এমন একটি মুহূর্তে নাচ-গান গেয়ে বিদেশিদের স্বাগত জানানো হচ্ছে। তিনি বলেন, এই অবৈধ সরকার দেশের মানুষকে চিকিৎসা সেবা দিতে পারছে না, হাসপাতাল তৈরি করতে পারছে না, মানুষের ভোটাধিকার দিচ্ছে না অথচ কমিশন খাওয়ার লক্ষ্যে ১০টি এয়ারবাস কেনা হচ্ছে। এখন আবার স্যাটেলাইট-২ কেনার পাঁয়তারা করতেছে। এই দানব সরকারকে সরাতে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। ডেঙ্গু প্রতিরোধ করতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণপূর্বক এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাবের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশ শেষে বিএনপি মহাসচিব নয়াপল্টন দলীয় কার্যালয় থেকে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। পরে বিএনপি নেতৃবৃন্দ বিএনপি কার্যালয় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মেয়রদের অনির্বাচিত দাবি করে তাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, তারা ডেঙ্গু মশা নিধনের নামে যে ওষুধ সরবরাহ করেছে সেখানেও তারা চুরি করেছে, তাদের প্রধান লক্ষ্যই চুরি করা।

মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, দক্ষিণের মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X