কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-১৮ আসনের উন্নয়নে কাজ করতে চান কফিল উদ্দিন

রাজধানীর দক্ষিণখানের চালাবন মাটির মসজিদ এলাকায় উঠান বৈঠক করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন। ছবি : কালবেলা
রাজধানীর দক্ষিণখানের চালাবন মাটির মসজিদ এলাকায় উঠান বৈঠক করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন। ছবি : কালবেলা

বিগত ১৭ বছরে ঢাকা-১৮ আসনে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার এই এলাকার উন্নয়ন না করে শুধু লুটপাট করেছিল। ফলে এলাকাবাসী আজও চরম দুর্ভোগে রয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর দক্ষিণখানের চালাবন মাটির মসজিদে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কফিল উদ্দিন এসব কথা বলেন।

বিএনপি নেতা কফিল উদ্দিন বলেন, চালাবন এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও গ্যাস সংকট এখনো মেটেনি। দক্ষিণখানের অনেক রাস্তাই বছরের পর বছর অবহেলিত। আমি নিজে ফায়দাবাদে থাকি—আপনারা সেখানে গিয়ে দেখুন রাস্তাঘাটের কী বেহাল অবস্থা। যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনয়ন দেন তাহলে আমি ঢাকা-১৮ আসনের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট অবৈধ সরকার ভোটহীন নির্বাচন করেছে এবং জনগণের হাজার হাজার কোটি টাকা লুট করেছে। আমি এই অন্যায়ের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আপনাদের দোয়া ও সমর্থন চাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন রতন।

চালাবন মাটির মসজিদের খতিব আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ নাগরিক ও বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, তাদের এমপি হবে তাদের কাছের মানুষ। তারা ঢাকা-১৮ আসনে কফিল উদ্দিন আহমেদকে এমপি হিসেবে দেখতে চান।

উপস্থিত অন্য অতিথিদের মধ্যে ছিলেন দক্ষিণখান থানা বিএনপির সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক হাজি মাসুদ মিয়া, দক্ষিণখান থানা শ্রমিক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সরুজ, বিমানবন্দর থানা ছাত্রদলের সহসভাপতি শফিকুল ইসলাম শফিক, দক্ষিণখান থানা বিএনপি নেতা মনির হোসেন রাজু, দক্ষিণখান থানা যুবদল নেতা এম এ আজিজসহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X