কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৮:০৯ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১২:১৯ এএম
অনলাইন সংস্করণ

আমি ষড়যন্ত্রের শিকার : ছাত্রদল নেতা শাওন

ঢাবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন। ছবি : কালবেলা
ঢাবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন। ছবি : কালবেলা

অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মামলা থেকে মুক্তি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন।

গতকাল শনিবার মামলার বাদী ও রাজধানীর পান্থপথের ‘ট্রিপজায়ান’ ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী শেখ নাঈম আহমেদের হলপনামায় নাছির উদ্দীন শাওনকে জামিন দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। শুক্রবার মামলার বাদীকে অপহরণ ও নির্যাতন করে সাড়ে ৩৭ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে মামলাটি করা হয়।

এই বিষয়ে নাছির উদ্দিন শাওন কালবেলাকে বলেন, আমি একটা মানবিক কাজ করতে গেলে আমাকে ফাঁসানো হয়, আমি ষড়যন্ত্রের শিকার। যে ব্যক্তির অ্যাকাউন্ট থেকে নাইমের অ্যাকাউন্টে টাকা দেয়, সে ব্যক্তি আমার এলাকায় স্বেচ্ছাসেবক দলের রাজনীতি করেন এবং আমার আত্মীয়ও। বিপদে পড়ে তিনি আমার কাছে এসেছিলেন। তার পরিবারও আমার সঙ্গে যোগাযোগ করেছে। পরে আমি পান্থপথ ট্রিপজায়ান ট্রাভেল এজেন্সিতে গিয়ে দেখি এই ঠিকানায় নায়িম শেখের কোনো অফিস নেই।

তিনি আরও বলেন, পরবর্তীতে ওই ঠিকানায় অফিস না থাকায় আমাদের মধ্য একটি সন্দেহ সৃষ্টি হয়। সন্দেহের জায়গা থেকে নাঈম শেখকে আমরা গুলশান এলাকায় খুঁজে পাই। সেখানে বিষয়টি সমাধানের জন্য চাপ দিই। তিনি বিষয়টি সমাধান না করে গুলশান থানায় মিথ্যা মামলা করেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে এ ঘটনায় ফাঁসানো হয়েছে। আমি ষড়যন্ত্রের শিকার।

এ ঘটনার বাদি নাঈম আহমেদও একই কথা জানান। তিনি বলেন, এখানে শাওন কোনো টাকা বা চাঁদা দাবি করেননি। বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছিল। কোর্টে আমার সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে গতকাল জামিন হয়। আমি একটি প্রতারক চক্রের খপ্পরে পড়েছি। বিষয়টি প্রশাসন তদন্ত করছে।

কালবেলা/এমএসকেএম/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১০

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১১

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১২

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৩

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৪

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৫

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১৬

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৭

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৮

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৯

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

২০
X