সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

অপহরণের পর ৪০ হাজার টাকা দাবি, না পেয়ে কিশোরকে হত্যা

পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবন। ছবি : সংগৃহীত
পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবন। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে মো. তাকবির (১৮) নামে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে আটি ওয়াদা কলোনি বউবাজার এলাকার পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত একটি চারতলা ভবনের নিচতলা থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত তাকবির একই এলাকার নূর মোহাম্মদের ছেলে।

নিহতের বাবা নূর মোহাম্মদ বলেন, গত মঙ্গলবার রাত থেকে আমার ছেলে নিখোঁজ ছিল। তবে তার ফোন চালু ছিল। বারবার তাকে ফোন করা হলেও সে ফোন ধরেনি। বুধবার দুপুরে পর খবর পাই বউবাজার এলাকায় তার লাশ পড়ে আছে।

নিহতের বড় ভাই হৃদয় বলেন, একটি অচেনা ফোন নম্বর থেকে আমাদের কাছে ফোন করে জানানো হয় আমার ভাইকে আটকে রাখা হয়েছে। ৪০ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে। আমরা টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছিলাম। তার কিছুক্ষণ পরই খবর পাই আমার ভাইয়ের লাশ পড়ে আছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতেই ভিকটিমকে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি ফোন নম্বর দিয়ে মুক্তিপণ চাওয়ার অভিযোগ করা হয়েছে। আমরা ওই ফোন নম্বরের সূত্র ধরে তদন্ত করছি।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১১

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১২

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৩

রামিসা হত্যা মামলার রায় আজ

১৪

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৫

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৬

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৮

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X