কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সরাইলে তরুণ দের পক্ষ থেকে নতুন বই পেল মেধাবী শিক্ষার্থীরা

বই বিতরণ। ছবি : কালবেলা
বই বিতরণ। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একাদশ ও দ্বাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এস এন তরুণ দে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে সরাইল সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এক আয়োজনে বেশ কয়েকজন মেধাবী শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন তিনি।

এর আগে অর্থের অভাবে সরাইল-আশুগঞ্জের কোনো মেধাবী শিক্ষার্থী যেন পিছিয়ে না পড়ে, সেই লক্ষ্যে সাধ্যমতো তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন তরুণ দে। এরই ধারাবাহিকতায় আজকের এই বই বিতরণ।

এ সময় উপস্থিত ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল। তিনি বলেন, ‘বই মূলত বিদ্যার মুখ্য অস্ত্র। বিএনপির জাতীয় পর্যায়ের নেতা এস এন তরুণ দের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি তার ও শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি।’

বই বিতরণ অনুষ্ঠানে তরুণ দে বলেন, ‘আজকের শিক্ষার্থী আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ। এখান থেকেই তৈরি হবে আগামীর বাংলাদেশের নেতৃত্ব। ছাত্রজীবনে আমি নিজে নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছি, তাই আমি সাধ্যমতো শিক্ষার্থীদের সুখে-দুঃখে পাশে থেকে তাদের চলার পথ সহজ করার চেষ্টা করে যাচ্ছি। আমি চাই, শিক্ষার্থীদের সবাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করুক এবং পরবর্তী প্রজন্মের সুখে-দুঃখে আমাদের মতোই পাশে থাকুক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

পারফিউম থেকে আইপ্যাড, সতীর্থদের দামি উপহার দিতে ভালোবাসেন রোনালদো, কেন জানেন?

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ, অলৌকিকভাবে প্রাণে বাঁচল শিশুটি

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে কিন্তু লাইসেন্স বাতিল করেছি’

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

১০

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

১১

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১২

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

১৪

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১৫

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১৬

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১৭

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১৮

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৯

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

২০
X