কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০২:৩৪ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

গণভোটের তারিখ ঘোষণায় যত দেরি হবে, নির্বাচন তত সংকটে পড়বে : গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের তারিখ ঘোষণায় যত দেরি হবে, জাতীয় নির্বাচন তত সংকটের মধ্যে পড়বে।

বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, ঐকমত্য কমিশন সরকারের কাছে যে প্রতিবেদন দিয়েছে, সেখানে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়নি। তারা বলেছে—জাতীয় নির্বাচনের দিন কিংবা তার আগে যে কোনো সময় গণভোট হতে পারে। অর্থাৎ বিষয়টি অনিশ্চয়তায় ঝুলিয়ে রাখা হয়েছে। এতে একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এখন বল সরকারের কোর্টে, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাদেরই।

তিনি বলেন, আমাদের সব দলের অবস্থান পরিষ্কার—যদি ঐকমত্য কমিশন নভেম্বরেই গণদাবির ভিত্তিতে নির্বাচনের আগে গণভোটের তারিখ নির্ধারণ করে দিত, তাহলে এত জটিলতা সৃষ্টি হতো না। এখন দু-একটি দল যারা নির্বাচনের দিনই গণভোট চায়, তারাও বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছে। আবার আমরা যারা আগে থেকেই নির্বাচনের আগে গণভোট চাই, তারাও আমাদের অবস্থান জানাতে পারছি। ফলে কমিশন নিজে বিতর্ক এড়িয়ে গেছে।

গোলাম পরওয়ার বলেন, আমরা আজ আটটি দল পরিষ্কারভাবে জানাতে চাই—এখন সরকারের দায়িত্ব দ্রুত গণভোটের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা। গণভোটের তারিখ যদি আগেভাগে অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে ঘোষণা না করা হয়, তবে যত দেরি হবে, মূল জাতীয় নির্বাচন নিয়েই নতুন সংকট তৈরি হবে।

তারা ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই উল্লেখ করে পরওয়ার বলেন, জটিলতা এড়াতে নভেম্বরের মধ্যেই দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। এ বিষয়ে তিনি প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা যেমন অন্তর্বর্তী সরকারের প্রধান, তেমনি ঐকমত্য কমিশনেরও প্রধান। তাই দুই অবস্থান থেকেই তার দায়িত্ব এখন জাতিকে সংকট ও সংশয়মুক্ত করা। রাজনীতির আকাশে যে মেঘ জমেছে, সেটি সরিয়ে জাতির সামনে আশার আলো দেখানোর দায়িত্ব তারই।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ। তিনি জানান, সমমনা দলগুলোর পক্ষ থেকে আগামীকাল (৩০ অক্টোবর) পাঁচ দফা দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়া হবে এবং ৩ নভেম্বর বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X