কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০১:৫৯ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ডে বিএনপি হতাশ : সালাহউদ্দিন 

সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে বিএনপি হতাশ—এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৭ অক্টোবর যে দলিল স্বাক্ষরিত হয়েছে, তা জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ নয়। বলা হয়েছে, ৪৮টি দফা নিয়ে গণভোট হবে; কিন্তু এ বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এতদিন ধরে এত বৈঠক ও আলোচনা কেন করা হলো, তা এখন প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলো বাস্তবায়নের কোনো নিশ্চয়তা নেই। জুলাই সনদের যেই দলিল স্বাক্ষরিত হয়েছে, তা এখন কার্যত অনুপস্থিত। পরিবর্তে কমিশন ও কয়েকটি রাজনৈতিক দলের প্রস্তাবই সামনে এসেছে। কমিশনের উদ্দেশ্য ছিল জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা, কিন্তু তারা যে প্রস্তাব দিয়েছে, তা বরং জাতিকে বিভক্ত ও অনৈক্যের দিকে ঠেলে দেবে। তাদের উদ্দেশ্য কী এবং তারা কী অর্জন করতে চায়, তা স্পষ্ট নয়।

আরপিও ও জোটের প্রতীক ইস্যুতে তিনি বলেন, জোটবদ্ধ রাজনৈতিক দলগুলো চাইলে নিজেদের প্রতীক বা জোটের প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে—এটাই যৌক্তিক। কিন্তু এখন বলা হচ্ছে, জোটবদ্ধ হলেও প্রতিটি দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। আশ্চর্যের বিষয়, আরেকটি রাজনৈতিক দল এ প্রস্তাবকে সমর্থন করেছে, যা বিএনপির প্রত্যাশার সঙ্গে যায় না।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা রাখবে—এটাই বিএনপির আশা। তবে ঐকমত্য কমিশন ও সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে বিএনপি গভীর হতাশা প্রকাশ করছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১০

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১১

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১২

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৩

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৪

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৫

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৬

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৭

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৯

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০
X