টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ এএম
অনলাইন সংস্করণ

‘প্রতিটি আন্দোলনের পেছনে মূল ভূমিকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার’

টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিজয় উৎসবে বক্তব্য দেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিজয় উৎসবে বক্তব্য দেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রতিটি আন্দোলনের পেছনে মূল ভূমিকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিজয় উৎসবে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশে চারটি আন্দোলন হয়েছে, যার নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমানসহ তার পরিবার। প্রথম দিকে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের আন্দোলন ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ১৯৭৫ বিপ্লব হয়েছে, নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সিপাহি জনতার বিপ্লবের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠিত হয়েছে। ৯০ দিকে একটি আন্দোলন হয়েছে, তখন দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। তার নেতৃত্বে দিয়েছেন বেগম খালেদা জিয়া। ২৪ এর আন্দোলন হয়েছে, নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। প্রতিটি আন্দোলনের মূল ভূমিকায় ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার।

তিনি আরও বলেন, বিজয় দিবস আমাদের আত্মার পরিচয় ও অধিকার আদায়ের অনুপ্রেরণা জোগায়, যা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের প্রতিষ্ঠায় অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের প্রধান উপদেষ্টা আব্দুল সালাম পিন্টু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশন সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট আলী ইমাম তপন, টাঙ্গাইল জেলা শ্রমিক ফেরাডেশনের আহ্বায়ক শ্যামল হোড়, মোমিনুল ইসলাম লাভলু, বাবু উদয় লাল ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহিদুল আলম টিটুসহ বিএনপি বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X