কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

‘চব্বিশের কার্ড খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে আমরা বসে থাকব না’

‘জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : কালবেলা
‘জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, চব্বিশের কার্ড খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে আমরা বসে থাকব না।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে ‘জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগে সাকিব আল হাসান, মাশরাফি ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হয়ে নৌকার ভোট চাইত। দেশে নতুন ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর এসেছে যারা ধানের শীষে ভোট চায়। শহীদ পরিবারের পাশে আছি। তবে, চব্বিশের কার্ড খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে আমরা বসে থাকব না।

তিনি বলেন, ভোট পাবে তারাই যারা সংস্কারের পক্ষে। নির্বাচনের আগে সংস্কার জোট গঠন হবে। ধানের শীষে ভোট দিলেও সংস্কার হবে না, দাঁড়িপাল্লায় দিলেও সংস্কার হবে না। আমরা একক নেতৃত্বে পার্লামেন্ট চাই না। কেন ফ্যাসিস্টকে বিদায় করে আরেকটা ফ্যাসিস্টকে ক্ষমতায় বসাব।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, বিএনপি যদি জুলাই সনদে নোট অব ডিসেন্ট ঢোকানোর পাঁয়তারা করে, তাহলে সবাইকে নিয়ে রাজপথে নামা হবে।

আলোচনায় দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, জুলাই সনদ নিয়ে সরকার সাপলুডু খেলা শুরু করেছে। এই সনদ নিয়ে সরকার নিষ্ক্রিয় অবস্থায় আছে। নির্বাচনী ডামাডোলে জুলাই সনদের আইনি ভিত্তি ভুলে গেলে চলবে না। এই মাসের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তা না হলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে না।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X