কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনায় দৃঢ় থাকতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান

জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার | ছবি: সংগৃহীত
জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার | ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনায় দৃঢ় থাকতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আলাপকালে এ আহ্বান জানান তিনি।

গোলাম পরওয়ার বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করা সম্ভব। এক্ষেত্রে তাদের উদার হতে হবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনায় দৃঢ় থাকতে বিএনপির প্রতি আহ্বান জানাই।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের সকল হুমকি-ধমকি জনগণ রাস্তায় নেমে প্রতিহত করেছে। এ ছাড়া অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতির যে অগ্রযাত্রা, তা বাধাগ্রস্ত করতে পরাজিত ফ্যাসিবাদ শক্তি নাশকতার অপচেষ্টা করেছে।

তিনি প্রশ্ন করেন, ‘যাকে বাংলাদেশে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে সে কীভাবে পাশের দেশের মিডিয়া ব্যবহার করে দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে?’

জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং নভেম্বরেই গণভোট হলে জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। গণভোট দিতে যত দেরি হবে দেশবিরোধী চক্রান্তকারীরা ততই নাশকতা সৃষ্টির সুযোগ পাবে বলেও মন্তব্য করেন এ জামায়াত নেতা।

এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে স্বাগত জানায় জামায়াত। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ হচ্ছে বলেই মনে করে জামায়াত।

কালবেলা/এমএইচ/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে গণপিটুনি

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহৃত, গ্রেপ্তার ৪

জালিয়াতির পুরোনো মামলায় হরিদাসের এক বছরের সাজা কার্যকর

দাবানলের ঝুঁকিতে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি

অবৈধ ইসরায়েলি বসতি থেকে আমদানি নিষিদ্ধ করবে নেদারল্যান্ডস

শাকিবের নতুন মিশন ‘নিঃস্ব’, ফিরছে ‘বরবাদ’ জুটি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

খাসলত ভালো না হওয়ায় তাদের সঙ্গে এমনটা ঘটে: জুলকারনাইন সায়ের

সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ

১০

ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত

১১

চোর সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন যুবকের

১২

প্রতি শনিবার এক ঘণ্টা পরিচ্ছন্নতায় দিন, বদলে যাবে চট্টগ্রাম: চসিক মেয়র

১৩

পলিথিনের ঝুপড়িতে প্রতিবন্ধী মা-মেয়ের মানবেতর জীবন

১৪

আইইউবিএটিতে নবীন নার্সিং শিক্ষার্থীদের পেশাগত শপথ গ্রহণ 

১৫

‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের বিচারকরা

১৬

স্পেনে ভূমিকম্প অনুভূত

১৭

চীনের ইউনানে ৫.০ মাত্রার ভূমিকম্প

১৮

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

১৯

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

২০
X