বগুড়া ব্যুরো ও গাবতলী প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা

বগুড়ায় রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
বগুড়ায় রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

বগুড়ায় রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। পরে তাৎক্ষণিকভাবে রেলকর্মীরা ফিশপ্লেটগুলো পুনঃস্থাপন করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখেন।

বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে সুখানপুকুর ও সৈয়দ আহমদ কলেজের মাঝামাঝি নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করেছে। বগুড়া স্টেশনসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা টহল বৃদ্ধি করা হয়েছে।

এদিকে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা জানিয়েছেন, রাতের অন্ধকারে রেললাইনে এমন নাশকতা বড় দুর্ঘটনার কারণ হতে পারত। এলাকাবাসী দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন বলেন, বৃহস্পতিবার ভোরে রেললাইন রক্ষণাবেক্ষণ দলের নজরে আসে লাইনের দুটি ফিশপ্লেট খোলা অবস্থায় রয়েছে। পরে তাৎক্ষণিকভাবে রেলকর্মীরা ফিশপ্লেটগুলো পুনঃস্থাপন করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখেন।

তিনি আরও বলেন, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি আমরা। এটি স্পষ্টভাবে ইচ্ছাকৃত নাশকতার ইঙ্গিত দেয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১১

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১২

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৩

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৪

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৫

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৬

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৭

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৮

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৯

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

২০
X