চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে মোড়ে মোড়ে বিএনপির অবস্থান

চট্টগ্রামে মোড়ে মোড়ে বিএনপির অবস্থান। ছবি : কালবেলা
চট্টগ্রামে মোড়ে মোড়ে বিএনপির অবস্থান। ছবি : কালবেলা

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে চট্টগ্রামে সরব বিএনপি, জামায়াত এবং সমমনা দলগুলোর নেতাকর্মীরা। পাশাপাশি নগর ও বিভিন্ন উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থান ও টহল দিতে দেখা যায়। পাশাপাশি সেনাবাহিনীর কর্মকর্তারাও ফোর্স নিয়ে টহল কার্যক্রম পরিচালনা করছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে থেকে বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর কিংবা বিভিন্ন উপজেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। লকডাউন কর্মসূচিতে জনজীবনে তেমন প্রভাব পড়েনি। সড়কে অন্যান্য দিনের চেয়ে যানচলাচল কিছুটা কম রয়েছে। চোরাগোপ্তা হামলা নিয়ে যানবাহন মালিক ও চালকদের কিছুটা উৎকণ্ঠা রয়েছে।

দেখা গেছে, নগরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। নগরের অন্যতম প্রবেশমুখ বাকলিয়া থানার শাহ আমানত সেতুর এলাকায় অবস্থান নেয় জামায়াতের নেতাকর্মীরা। নগরের চান্দগাঁও ও বহদ্দারহাট মোড় এলাকায় পৃথক কর্মসূচি পালন করতে দেখা যায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের।

বহদ্দারহাট মোড় ও মুরাদপুরে মাইক বাজিয়ে সরব রয়েছেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। নগরের আরেক প্রবেশমুখ বায়েজিদ বোস্তামী থানা অক্সিজেন এলাকায়ও অবস্থান এবং মিছিল করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা বলেন, আমাদের পাল্টা কোনো কর্মসূচি নেই। ছাত্রদলের কর্মসূচির পালনের বিষয়ে তিনি বলেন, সেটি তাদের কর্মসূচি হতে পারে। তবে আমাদের দলীয়ভাবে কোনো কর্মসূচি নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১০

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১১

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১২

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৩

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৪

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৫

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৬

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৭

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৮

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৯

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

২০
X