রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আলেমরাই পারেন মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখতে : ড. কাইয়ুম

বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ড. এম এ কাইয়ুম। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ড. এম এ কাইয়ুম। ছবি : কালবেলা

বিএনপি মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম বলেছেন, দেশের আলেমরাই পারেন মানুষের মাঝে আল্লাহ ভীতি তৈরি করে তাদের খারাপ কাজ থেকে বিরত রাখতে।

কোরআন ও সুন্নাহর বিপরীতে কোনো কাজ দেশে করা হবে না বলেও আলেম-ওলামাদের আশ্বস্ত করেন তিনি।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর ভাটারা থানাধীন সব মসজিদ-মাদ্রাসা ও এতিমখানার সম্মানিত খতিব, ইমাম সাহেব ও আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত ফ্যাসিস্ট সরকার ছিল ইসলাম বিদ্বেষী উল্লেখ করে ঢাকা ১১ আসনের নেতা ড. এম এ কাইয়ুম বলেন, ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে বিগত বছরগুলোতে আলেম-ওলামারা নানা ধরনের হত্যা-গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী আর দলীয় ক্যাডারদের দিয়ে আলেমদের দমাতে গিয়ে রাজপথ রক্তে রঞ্জিত করা হয়। সেই রক্তের ঋণ এখনো শোধ হয়নি।

তিনি বলেন, আমরা ইসলামি মূল্যবোধে বিশ্বাসী একটি দল। আমরা বাংলাদেশকে একটি মডারেট ইসলামিক দেশ বানাতে চাই। মুসলিমভিত্তিক সমাজব্যবস্থা চালু করতে পারি তাহলে আমাদের সমাজের মধ্যে যে জুলুম-নির্যাতন, মাদক ও অন্যায় অত্যাচার আছে তা অনেকাংশে কমে যাবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক এ প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, আইন করে সবকিছুর সমাধান করা যায় না। আইনের ফাঁকে বা আইনকে গোপন করে অনেক অন্যায় করা যায়। অন্যের হক মেরে খাওয়া আমাদের সমাজে প্রচলিত হয়েছে গেছে। কিন্তু আমাদের এই আলেম ওলামারা যদি এই শিক্ষা দেন যে গোপনে অন্যায় করে আল্লাহ কাছ থেকে পার পাবে না। মৃত্যুর পর এটার জন্য জবাবদিহি করতে হবে। এভাবে আল্লাহ ভীতি সৃষ্টি করা হলে সমাজ থেকে অন্যায়-অত্যাচার, জুলুম নির্যাতন কমে আসবে।

তিনি বলেন, আপনি যতবড় মন্ত্রী হন, এমপি হন আপনাকে মৃত্যুবরণ করতে হবে। সমাজে থেকে অন্যায় করে আপনি পার পেলেও মৃত্যুর পর আপনাকে জবাবদিহি করতে হবে। আমরা কেউই জবাবদিহির ঊর্ধ্বে নই।

আলেম-ওলামাদের উদেশ্যে ড. এম এ কাইয়ুম বলেন, আদর্শ সমাজ বিনির্মাণে আপনাদের অবদান অনস্বীকার্য। সামাজিক অবক্ষয় রোধে কোরআন হাদিসের শিক্ষার বিকল্প নেই। সামাজিক অপরাধ দমনে মুসলমানদের কোরআন-হাদিসের শিক্ষায় শিক্ষিত হতে হবে।

তিনি বলেন, বর্তমানে আমাদের সমাজে যে চিত্র চোখে পড়ে, তা খুবই উদ্বেগজনক। মানুষ স্বার্থপর, ভোগবাদী ও দায়িত্বহীন হয়ে পড়ছে। পারিবারিক বন্ধন দুর্বল হয়ে পড়েছে, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। মানুষ মিথ্যা বলাকে কৌশল হিসেবে গ্রহণ করছে, সুদ-ঘুষকে ব্যবসা মনে করছে, আর অশ্লীলতাকে সংস্কৃতি বলে প্রচার করছে। এই সামাজিক অবক্ষয় আমাদের পারিবারিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় জীবনে ভয়াবহ প্রভাব ফেলছে। যা থেকে উত্তরণের জন্য দেশের আলেম-ওলামাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জনান।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আতাউর রহমান চেয়ারম্যানের সভাপতিত্বে আলোচনা সভায় খতিব, ইমাম সাহেব ও আলেম ওলামাগণ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X