কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আসন বণ্টন নিয়ে বিএনপির ভিন্ন চিন্তা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সারা দেশে ২৩৭ আসনে দলের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করলেও এখন পর্যন্ত জোটের মনোনয়ন নিশ্চিত করেনি বিএনপি। এ নিয়ে জোটের শরিকদের দ্বিধা কাটছে না। তারা এরই মধ্যে বিএনপি মহাসচিবসহ দলটির দায়িত্বশীল নেতাদের সঙ্গে বৈঠক সম্পন্ন করেছে।

তবে বিএনপি থেকে বলা হয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্ররা এখন তারেক রহমানের সঙ্গে বৈঠকের অপেক্ষায় রয়েছেন।

বিএনপি সূত্র আরও জানায়, এ বৈঠকের পর শরিকরা কে কোন আসন থেকে নির্বাচন করবেন, বিএনপির পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। তবে এবার আসন বণ্টন নিয়ে ভিন্ন চিন্তা রয়েছে বিএনপির। এ ক্ষেত্রে মিত্রদের আসন বণ্টন সীমিত করে তাদের সংসদের উচ্চকক্ষ কিংবা ক্ষমতায় গেলে অন্যভাবে মূল্যায়ন করা হতে পারে।

গত ৩ নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে দলের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। বাকি ৬৩ আসন তখন ফাঁকা রাখা হয়। এখানে দলীয় প্রার্থিতার পাশাপাশি জোটের জন্যও আসন রেখেছে বিএনপি। কিন্তু প্রায় এক মাস পার হলেও ফাঁকা আসনগুলোয় কারও নাম ঘোষণা করা হয়নি। যদিও বিএনপির পক্ষ থেকে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল, চলতি নভেম্বর মাসের মধ্যেই ফাঁকা আসনগুলোতে কারা সম্ভাব্য প্রার্থী হবেন, তা জানিয়ে দেওয়া হতে পারে।

এদিকে জোটের শরিকরা বিএনপির দিকে তাকিয়ে রয়েছে। তারা প্রত্যাশিত আসনে গণসংযোগ চালিয়ে গেলেও বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বার্তা না পাওয়ায় একধরনের উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে। এতে পূর্ণ উদ্যমে নির্বাচনের প্রস্তুতিও নিতে পারছেন না জোট শরিকের সম্ভাব্য প্রার্থীরা।

পাশাপাশি প্রতিটি আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতারাও সক্রিয় রয়েছেন, তারাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ফলে এসব আসনে দলীয় না জোট থেকে প্রার্থী করা হবে, তা নিয়ে তৃণমূলের নেতাকর্মীরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম কালবেলাকে বলেন, বিএনপির সঙ্গে আসন বণ্টন বা আসন সমঝোতার বিষয়টি এখনো আলোচনার পর্যায়েই রয়েছে। এটা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র মঞ্চের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন, বিষয়টি এমন একটা অবস্থার মধ্যে আছে। আমরা ধারণা করি, দ্রুতই মঞ্চের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান কালবেলাকে বলেন, বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদ ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলন করেছে। নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে তাদের ইতিবাচক আলোচনা চলছে। এ ছাড়া অন্য দলের পক্ষ থেকেও জোট গঠনের ব্যাপারে গণঅধিকারকে প্রস্তাব দেওয়া হয়েছে। আশা করি, নির্বাচনের তপশিলের পর এ ব্যাপারে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন।

আওয়ামী ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের নিয়ে একই সঙ্গে নির্বাচন ও সরকার গঠন করার অঙ্গীকার রয়েছে বিএনপির। নির্বাচন সামনে রেখে আসন বণ্টন বা আসন সমঝোতা প্রশ্নে বিএনপির চাওয়া অনুযায়ী যুগপতের প্রায় সব মিত্রই এরই মধ্যে তাদের প্রার্থী তালিকা জমা দিয়েছে। এখন পর্যন্ত বিএনপির কাছে ১৬৮ জনের প্রার্থী তালিকা জমা দিয়েছে যুগপতের শরিকরা।

এর মধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া ছয় দলীয় জোট গণতন্ত্র মঞ্চের বাকি পাঁচ দল ৪০ জন, ১২ দলীয় জোট ২১ জন, জাতীয়তাবাদী সমমনা জোট ৯ জন, গণতান্ত্রিক বাম ঐক্য ১৯ জন, এলডিপি ১৩ জন, গণঅধিকার পরিষদ ২৫ জন, গণফোরাম ১৬ জন, এনডিএম ১০ জন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) পাঁচজন, বাংলাদেশ লেবার পার্টি ছয়জন এবং বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি)) চারজনের প্রার্থী তালিকা দিয়েছে। তবে তালিকা জমা নেওয়ার পর শরিকদের কারও সঙ্গে এখনো আনুষ্ঠানিকভাবে বসেনি বিএনপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১০

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১১

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১২

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৩

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৪

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৫

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৬

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৭

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৮

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৯

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

২০
X