কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৮ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় ৮ সমাবেশের ঘোষণা বিএনপির

বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানী ঢাকার প্রবেশমুখে ৮টি সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল রোববার (১৭ সেপ্টেম্বর) ‘তারুণ্যের রোডমার্চ’ শেষে আগামী মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) থেকে ‘এক দফা’ দাবিতে ১৫ দিনের গুচ্ছ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। এই কর্মসূচিতে যেমন নানামাত্রিক সমাবেশ থাকবে, তেমনি একাধিক রোডমার্চের কর্মসূচিও থাকবে বলে জানা গেছে।

বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে একটি করে এবং ঢাকায় তিনটি বড় সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির নীতিনির্ধারকরা। দলটি ঢাকায় একটি পেশাজীবী সমাবেশ, একটি নারী ও একটি শ্রমিক সমাবেশ করবে।

এ ছাড়া সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে চারটি রোডমার্চ কর্মসূচি করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির অঙ্গসহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মূলত এই রোডমার্চের কর্মসূচি ছিল।

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলের পাঁচটি অঞ্চলে ‘তারুণ্যের রোডমার্চ’ করার পরিকল্পনা নিয়েছিল সংগঠন তিনটি। এখন তারা কর্মসূচি সংক্ষিপ্ত করে উত্তরাঞ্চলে দুটি রোডমার্চ করে আজ রোববার কর্মসূচি শেষ করছে।

গত ১২ জুলাই সরকার হটানোর ‘এক দফার’ আন্দোলন শুরুর পর ঢাকায় মহাসমাবেশ, রাজধানীর চার প্রবেশমুখে ‘অবস্থান’ কর্মসূচি এবং একাধিকবার পদযাত্রাসহ গণমিছিল করেছে বিএনপিসহ অন্যান্য বিরোধী দল ও জোটগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X