কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৭ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ এএম
অনলাইন সংস্করণ

সব মহানগরে জামায়াতের বিক্ষোভের ঘোষণা

সব মহানগরে জামায়াতের বিক্ষোভের ঘোষণা

দলের আমির ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে আগামী মঙ্গলবার সব মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম রোববার এক বিবৃতিতে বলেন, বর্তমান সরকার আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সারা দেশে নেতাকর্মীদের মিথ্যা ও সাজানো মামলা দিয়ে আটক করে রেখেছে। নেতাকর্মীরা আদালত থেকে জামিন লাভ করলেও সরকার তাদের মুক্তি দিচ্ছে না। নতুন নতুন মিথ্যা ও সাজানো মামলা দিয়ে নেতাকর্মীদের মুক্তির পথ রুদ্ধ করা হয়েছে। ফ্যাসিস্ট সরকার দেশবরেণ্য আলেম-ওলামাদের উদ্দেশ্যমূলক মামলা দিয়ে কষ্ট দিচ্ছে। তাদেরও মুক্তি না দিয়ে হয়রানি করা হচ্ছে। এমনকি মৃত ব্যক্তিদের নামেও মামলা দায়ের করা হচ্ছে। গত ৩ দিনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৬৫ জন নেতাকর্মীকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের জুলুম-নির্যাতন থেকে বৃদ্ধ নারী-পুরুষ, শিশুসহ কেউই রেহাই পাচ্ছে না। সরকারের জুলুম-নির্যাতনের মাত্রা চরম আকার ধারণ করেছে।

তিনি বলেন, জামায়াতে ইসলামীসহ সব বিরোধীদলের দাবি সরকারকে অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। দেশের জনগণ কেয়ারটেকার সরকারের দাবিতে ঐক্যবদ্ধ। সরকার বিরোধীদলকে বাইরে রেখে একটি প্রহসনের নির্বাচনের ষড়যন্ত্র করছে। সরকারের সব চক্রান্ত বানচাল করে কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এবং আমিরে জামায়াত ডা. শফিুকর রহমানসহ আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সব মহানগরীতে আমি শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে তোলার জন্য আমি জামায়াতের সব মহানগরী শাখার সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর সহযোগিতা কামনা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১০

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১১

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১২

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৩

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৪

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৫

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১৬

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৭

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

২০
X