কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএমইউ ‘ছাত্র কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায়- বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ‘ছাত্র কল্যাণ পরিষদ’-এর আয়োজনে রোববার বাদ যোহর (৩০ নভেম্বর) বিএমইউর কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ এই দোয়া মাহফিলে অংশ নেন- ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আনম মনোয়ারুল কাদির বিটু, কেন্দ্রীয় ছাত্রদল সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

দোয়া পরবর্তী বক্তব্যে ডা. আউয়াল বলেন, নব্বই ও চব্বিশ দুই গণঅভ্যুত্থানেই মূল চালিকাশক্তি ছিলেন আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ত্যাগের কারণে উনি শুধু বিএনপির না; এখন সমগ্র বাংলাদেশেরই অবিসংবাদিত অভিভাবক।

এ ছাড়া দোয়া মাহফিলে আরও অংশ নেন- ডা. রেজওয়ান তাহসিন সীমান্ত, ডা. ওয়ারা সালেহ সিফাত, ডা. আব্দুর রাজ্জাক, ডা. ফিরোজ, ডা. প্রিন্স, ডা. হেলাল, ডা. আমিনুর, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রধান, নার্সিং কলেজ ছাত্রদল নেতা সাগর, সোহাগ, রনি, রুবেল-সহ নেতৃবৃন্দ।

এদিকে দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মসজিদের খতিব বলেন, একজন মুসলমান হিসেবে আমাদের কর্তব্য হলো- একজন মুসলমান আরেকজন মুসলমানের সুস্থতা কামনা করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার পুরোটা জীবন দেশ এবং দেশের মানুষের কল্যাণে ব্যয় করেছেন। আজকে তিনি অসুস্থ। দেশের কল্যাণে তার সুস্থতা প্রয়োজন। আসুন দেশনেত্রীর জন্য আমরা সবাই দোয়া করি।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রোববার সকাল থেকে বিএমইউ জামে মসজিদে পবিত্র কোরআন খতম করানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১০

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১১

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১২

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৩

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৪

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৫

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৭

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৮

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৯

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

২০
X