কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে মির্জা ফখরুলের অভিনন্দন

‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে ফখরুলের অভিনন্দন 
ছবি : সংগৃহীত

মানবাধিকার সুরক্ষা ও গুম প্রতিরোধে অবদানের স্বীকৃতি হিসেবে নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক এবং ঢাকা-১৪ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ও মানবাধিকারকর্মী সানজিদা ইসলাম তুলি।

বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অর্জনের জন্য তুলিকে অভিনন্দন জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অভিনন্দন বার্তায় মির্জা ফখরুল বলেন, নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারের জন্য সানজিদা ইসলাম তুলির মনোনীত হওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। মানবাধিকার এবং বিশেষ করে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর জন্য তুলির কাজের স্বীকৃতি অনন্য ও তাৎপর্যময়। এটি দেশের অনেক পরিবারের মুখোমুখি হওয়া কঠিন সংগ্রামের প্রতি আন্তর্জাতিক মনোযোগ আকৃষ্ট করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই পুরস্কারপ্রাপ্তি ন্যায়বিচারের দাবির সঙ্গে বিশ্ববাসী উৎসাহিত হবে নিঃসন্দেহে।

উল্লেখ্য, নেদারল্যান্ডস সরকারের উদ্যোগে প্রতি বছর বিশ্বের নানা প্রান্তে মানবাধিকার রক্ষায় বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সংগঠনকে এই আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয়।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারদের নিয়ে ‘মায়ের ডাক’ সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তুলি। তার ভাই সাজেদুল ইসলাম সুমন ছিলেন ২৫ নম্বর ওয়ার্ড (ঢাকা উত্তর সিটি করপোরেশন) বিএনপির সাধারণ সম্পাদক। ২০১৩ সালে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এখনো তার খোঁজ পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X