কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের ভালোবাসা ও দোয়ায় খালেদা জিয়া সুস্থ হবেন, প্রত্যাশা ফারুকের

জাতীয় প্রেস ক্লাবের সামনে কথা বলছেন জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে কথা বলছেন জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা

দেশের মানুষের ভালোবাসা ও দোয়ায় অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

সোমবার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় বাস্তুহারা দল আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

সাবেক এই বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, এদেশের মানুষ বেগম খালেদা জিয়ার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, আমরা সত্যিই আপ্লুত। মানুষের ভালোবাসা ও দোয়ায় বেগম জিয়া অবশ্যই সুস্থ হয়ে উঠবেন, ইনশাআল্লাহ। এই সংকটকালীন সময়ে দেশ ও গণতন্ত্রের জন্য তার উপস্থিতি অত্যন্ত জরুরি।

জয়নুল আবদিন ফারুক আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের ঘোষণা দিয়েছে, সেখানে যেন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশের মানুষের দ্বারে দ্বারে ভোট চাইতে পারেন—এর জন্য সবাই দোয়া করবেন।

তিনি স্মৃতিচারণ করে উল্লেখ করেন, স্বৈরাচার এরশাদের শাসনামলে আইন-শৃঙ্খলা বাহিনীর রক্তচক্ষুকে উপেক্ষা করে বেগম জিয়া দীর্ঘ ৯ বছর সংগ্রাম চালিয়ে এরশাদের পতন ঘটিয়েছিলেন। এর পরও জিয়া পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে; কিন্তু কোনো ষড়যন্ত্রই তাদের মাথা নত করতে পারেনি।

বিএনপিকে ভাঙার বহু চেষ্টা অতীতেও হয়েছে উল্লেখ করে ফারুক বলেন, মইনুদ্দিন-ফখরুদ্দিন সরকার বিএনপিকে চিরতরে বিদায় করে কিংস পার্টি তৈরি করতে চেয়েছিল; কিন্তু বেগম খালেদা জিয়ার আপসহীনতার কাছে তারা পরাজিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এখন আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। ফারুক বলেন, ১০ হাজার কিলোমিটার দূর থেকেও তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন। শেখ হাসিনার শাসনামলে নানা জুলুম-নির্যাতনের মধ্যেও বিএনপি নেতাকর্মীরা তার নেতৃত্বে লড়াই চালিয়ে গেছেন।

দোয়া মাহফিলে সংগঠনের সিনিয়র সহসভাপতি ডক্টর আনিসুল আউয়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজুল সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলমগীর হোসেন,বিএনপি নেতা খন্দকার আকবার হোসেন বাবলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১২

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৩

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৪

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৫

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৬

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৭

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৮

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৯

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

২০
X