আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রাণিসম্পদ অফিসে দুর্ধর্ষ চুরি

প্রাণিসম্পদ অফিসে চুরির পর এলোমেলো কম্পিউটার। ছবি : কালবেলা
প্রাণিসম্পদ অফিসে চুরির পর এলোমেলো কম্পিউটার। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রাণিসম্পদ কর্মকর্তার অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার (৭ ডিসেম্বর) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে অফিসের কর্মচারীরা জানান।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে অফিস সহকারী মো. ইয়াছিন কর্মস্থলে এসে অফিসের জানালার গ্রিল কাটা, কাগজপত্র ছড়ানো ছিটানো দেখার পর ঘটনাটি প্রকাশ পায়।

অফিস সহকারী মো. ইয়াছিন বলেন, সকালে এসে অফিসের জানালার গ্রিল কাটা দেখে আমার সন্দেহ হয়। পরে ভেতরে দেখি সবকিছু এলোমেলো। সঙ্গে সঙ্গে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দিই।

জানা যায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পেছনের দিক দিয়ে জানালার গ্রিল কেটে প্রবেশ করে অফিসের কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, সিসি ক্যামেরার ডিভিআরসহ নানা ইলেকট্রনিক সরঞ্জাম ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে গেছে।

উপজেলা ভেটেনারি সার্জন ডা. করবী বড়ুয়া বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কী কী জিনিস চুরি হয়েছে তার তালিকা করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, চোরের দল সিসি ক্যামরার ডিভাইসসহ নিয়ে গেছে। এতে মনে হচ্ছে প্রশিক্ষিত কেউ এ ঘটনা ঘটিয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন অফিসে নৈশ প্রহরী না থাকায় আমরা আতঙ্কে আছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X