সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জ চেম্বার নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়

সিরাজগঞ্জ চেম্বার ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন নব নির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। ছবি : কালবেলা
সিরাজগঞ্জ চেম্বার ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন নব নির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। ছবি : কালবেলা

একযুগ পর উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে বিজয় অর্জন করেছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় সিরাজগঞ্জ চেম্বার ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান নব নির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।

বাচ্চু বলেন, আমরা কোনো প্যানেল করিনি। সবাইকে স্বতন্ত্রভাবে নির্বাচন করার সুযোগ করে দিয়েছিলাম। একটি রাজনৈতিক দল গোপনে প্যানেল গঠন করে ভোটারদের সামনে উপস্থাপন করেছিল। সম্মিলিত ব্যবসায়ী জোটের নামে জামায়াতে ইসলামির ওই প্যানেলকে আমরা ফেস করেছি।

তিনি বলেন, ওই প্যানেলের প্রেসিডেন্ট প্রার্থীর থেকে তিনগুণেরও বেশি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি। আমারও একটি রাজনৈতিক পরিচয় রয়েছে। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। শুধু আমি নই, আমাদের সবাই বিপুল ভোটে বিজয়ী হয়েছে।

মতবিনিময় সভায় নব নির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমর কৃষ্ণ দাস, ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাদের, পরিচালক হাজী আব্দুস সাত্তারসহ নব-নির্বাচিত নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার ব্যবসায়ীদের অন্যতম এ সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রেসিডেন্ট পদে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ৪৩৮ ভোটের মধ্যে ৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও অর্ডিনারি গ্রুপে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে জেলা বিএনপির সহসভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে জেলা বিএনপির অন্য সহসভাপতি আব্দুল কাদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পরিচালক পদে হাজি আব্দুস সাত্তার, একাব্বর আলী আকবর, আবু সাইদ, হাজি জুরান সরকার, তানভীর মাহমুদ পলাশ, মো. নজরুল ইসলাম, সন্তোষ কুমার কানু, আবু হানিফ, প্রদীপ কুমার রায়, আবুল হাশেম আবু, শফিকুল ইসলাম জিন্নাহ, শফিকুল ইসলাম আলামিন, জুয়েল রানা ও সানজিদ হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X