কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

তপশিল ঘোষণার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতিক্রিয়া

এনসিপির প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত
এনসিপির প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তপশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এনসিপির এই নেতা বলেন, ছাত্রজনতার অভ্যুত্থানের উদ্দ্যেশ্য ছিল ভোটাধিকার প্রয়োগ করা। সরকারের ৩টি দায়িত্ব ছিল। বিচার, সংস্কার ও নির্বাচন। সেটা বাস্তবায়ন হওয়ার পথে। তপশিল ঘোষণাকে আমরা সাধুবাদ জানাচ্ছি।

তিনি বলেন, নির্বাচন আয়োজনে ইসির সদিচ্ছা আছে। তবে নিরপেক্ষতার অভাব আছে। সুষ্ঠু নির্বাচনের জন্য পেশিশক্তি ও টাকার প্রভাব আশংকা করছি। জনগণকে আহ্বান জানাই, তারা যেনো ভোটকেন্দ্র পাহারা দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছার অভাব আছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় নাসির উদ্দিন আরও বলেন, সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী নির্বাচনী আসনে টাকা খরচের সীমা আমরা মেনে চলব।

এদিকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তপশিল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। সন্তুষ্ট জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তপশিল ঘোষণায় বিএনপি সন্তুষ্ট। নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব নির্বাচন কমিশনের।

ইসির উদ্দেশে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা বিএনপিকে আশ্বস্ত করেছে। নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দল প্রমাণ করেছে তারা সত্যিকার অর্থে নির্বাচন চায়। নির্বাচন কমিশন গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জোটের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধ ছিলেন, তাদের নিয়েই নির্বাচন করব। তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে চায় দল। নির্বাচন হবে না- এমন কোনো আশঙ্কা নেই আমার। নির্বাচন হবে কি হবে না, সেটাতেও ভুগছি না। নির্বাচন হতেই হবে এবং সেটা ঘোষণা হয়েছে। আশা করি নির্বাচন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১০

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১১

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১২

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৩

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৪

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৫

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৮

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৯

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

২০
X