কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০১:৩৭ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:২৭ এএম
অনলাইন সংস্করণ

এবার সহযোগিতা চাইলেন আমজনতার তারেক

তারেক রহমান। পুরোনো ছবি
তারেক রহমান। পুরোনো ছবি

নির্বাচনী ব্যয় নির্বাহের সহযোগিতা চাইলেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। বুধবার (৭ জানুয়ারি) রাতে ভেরিফায়েড ফেসবুক থেকে লাইভে এসে তিনি এ সহযোগিতা চান।

তারেক বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে আমি ঢাকা-১২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। একটি নির্বাচন সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনা করতে যে উল্লেখযোগ্য ব্যয় প্রয়োজন, তা এককভাবে বহন করা আমার পক্ষে সম্ভব নয়। এ কারণে আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং আন্তরিক সহযোগিতা কামনা করছি।

তিনি বলেন, ২০১৮ সালের কোটা আন্দোলনের পর থেকে আপনারা আমার রাজনৈতিক পথচলা প্রত্যক্ষ করে আসছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সংকটময় সময়ে আমি সবসময় আপনাদের পাশে থেকেছি। আবার বিপদের মুহূর্তে আপনাদেরও পাশে পেয়েছি। দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী ভাইয়েরা, ব্যবসায়ী সমাজ এবং চাকরিজীবী ভাই-বোনদের সহযোগিতায় আমি বহুবার কঠিন পরিস্থিতি অতিক্রম করতে সক্ষম হয়েছি।

তারেক বলেন, আজ সেই আস্থার জায়গা থেকেই ঢাকা-১২ আসনের নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য আপনাদের সহযোগিতা চাইছি। আপনাদের সহযোগিতা পেলে আমি আমার নির্বাচনী কার্যক্রম সুন্দর, সুশৃঙ্খল ও কার্যকরভাবে সম্পন্ন করতে পারব। একই সঙ্গে আমি দৃঢ়ভাবে আশাবাদী—আপনাদের সমর্থন ও পাশে থাকার মাধ্যমে ঢাকা-১২ আসনে নির্বাচনে বিজয় অর্জন করা সম্ভব হবে, ইনশাআল্লাহ। আপনাদের পাশে পাওয়া আমার জন্য শক্তি ও অনুপ্রেরণা।

এর আগে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনের আলোচিত প্রার্থী এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ একইভাবে সমর্থকদের কাছে নির্বাচনী ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চেয়েছিলেন।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ গণতান্ত্রিকভাবে আর চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১০

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১১

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১২

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৩

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৪

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৫

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৬

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৭

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৮

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৯

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

২০
X