কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৪:২৩ এএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যখাতে জিয়াউর রহমানের পদক্ষেপের সুফল পাচ্ছে জনগণ: ডা. রফিকুল 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্বাস্থ্যখাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেওয়া বিভিন্ন পদক্ষেপের সুফল এখনো দেশের মানুষ ভোগ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। স্বাস্থ্য খাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবাভিত্তিক নীতি গ্রহণ, জাতীয় টিকাদান কর্মসূচির ভিত্তি স্থাপন, পরিবার পরিকল্পনা কার্যক্রম সম্প্রসারণ, গ্রামীণ স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং স্বাস্থ্য জনবল উন্নয়নের মাধ্যমে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার একটি দৃঢ় ভিত্তি নির্মাণ করেছিলেন। তার নেওয়া পদক্ষেপগুলোর সুফল দেশের মানুষ ভোগ করছে।

শুক্রবার (১২ জুন) রাজধানীর মিরপুর-১৩ এর কাফরুলে অবস্থিত জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসায় এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও এতিমখানা-মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণের আয়োজন করে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্যাংকার্স অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. রফিকুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই নন, তিনি বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার এবং একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন, অর্থনৈতিক মুক্তি অর্জন এবং উৎপাদনমুখী জাতি গঠনে তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশের অর্থনীতিকে রাষ্ট্রনিয়ন্ত্রিত সীমাবদ্ধতা থেকে বের করে বেসরকারি খাত, কৃষি, শিল্প ও রপ্তানিনির্ভর উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যান। তার প্রণীত ১৯ দফা কর্মসূচি ছিল স্বনির্ভরতা, গ্রামীণ উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং জনগণের মৌলিক চাহিদা পূরণের একটি যুগান্তকারী রূপরেখা।

রফিকুল ইসলাম বলেন, আত্মনির্ভরশীল, উৎপাদনমুখী, গণতান্ত্রিক ও কল্যাণভিত্তিক বাংলাদেশের যে স্বপ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখেছিলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তার আদর্শ ও উন্নয়ন দর্শন অনুসরণ করেই একটি সমৃদ্ধ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আয়োজক সংগঠনের আহ্বায়ক শেখ মোহাম্মদ জায়েদ আল ফাত্তাহ-এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা জজ মো. ফরিদুল আলম, কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী এবং জাসাস যুগ্ম আহ্বায়ক ফারহানা চৌধুরী বেবী, যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাইফুল আলম বাদশা, ডা. কায়েস, ডা. রায়হান প্রমুখ। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিশ্বকাপ দলের অনুশীলন ভেন্যুর কাছে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা!

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইঙ্গিত, যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি ‘খুব কাছাকাছি’

আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যখাতে জিয়াউর রহমানের পদক্ষেপের সুফল পাচ্ছে জনগণ: ডা. রফিকুল 

কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূঁইয়ার

ভিসা নাকচ, তাই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারছেন না এই তারকা

ঐতিহাসিক ড্রয়ে কানাডার বিশ্বকাপ মিশন শুরু

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইনজুরিতে আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তাগলিয়াফিকো

১০

যুক্তরাজ্যে বর্ণাঢ্য সংবর্ধনা পেল বাংলাদেশ নারী দল

১১

লুকিচের গোলে নিজেদের মাঠে পিছিয়ে কানাডা

১২

শূন্যরেখায় রাত কাটছে আড়াই বছরের শিশুসহ ১২ জনের

১৩

ব্রাজিলিয়ান কিংবদন্তি বললেন, মেসির খেলা দেখলে চোখ জুড়িয়ে যায়

১৪

সকালের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা

১৫

কানাডার উদ্বোধনীতে বাংলাদেশি সুর, সঞ্জয় মাত‍ালেন গোটা দুনিয়া

১৬

যখন চাপ বাড়বে, তখন আসল চ্যাম্পিয়নদের দেখা যাবে: রোনালদো

১৭

কানাডায় বিশ্বকাপের উদ্বোধন / মাঠ মাতালেন নোরা ফাতেহি ও বাংলাদেশি ‘ডিজে সঞ্জয়’

১৮

ডিএনসিসিতে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে দুই শিফটে

১৯

অচেতন অবস্থায় সন্ধান মিলল নিখোঁজ ছাত্রশিবির নেতার

২০
X