রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

যানজট ও নাগরিক ভোগান্তি কমাতে পদক্ষেপ নেওয়া হবে : হামিদ

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি আয়োজিত কর্মশালায় হামিদুর রহমান হামিদ। ছবি : কালবেলা
কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি আয়োজিত কর্মশালায় হামিদুর রহমান হামিদ। ছবি : কালবেলা

ঢাকা-৭ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হামিদুর রহমান হামিদ বলেছেন, ঢাকা-৭ আসনকে একটি আধুনিক, মানবিক ও উন্নয়নমুখী এলাকা হিসেবে গড়ে তুলতে আমি সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। যুবসমাজের কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্যের নিরাপদ পরিবেশ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মাদক ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠন আমার অগ্রাধিকার থাকবে।

তিনি বলেন, ঢাকা-৭ আসনের প্রতিটি ওয়ার্ডকে পরিকল্পিত উন্নয়নের আওতায় এনে জলাবদ্ধতা, যানজট ও নাগরিক ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

রোববার (২৫ জানুয়ারি) দিনব্যাপী সামাজিক ও গণসংযোগমূলক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।

সকালে তিনি কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির আয়োজিত কর্মশালায় অংশ নেন। কর্মশালায় তিনি সাংবাদিকদের ভূমিকা, গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায়িত্ব এবং জনগণের অধিকার আদায়ে সাংবাদিক সমাজের অবদানের কথা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং গণতান্ত্রিক সমাজ গঠনে স্বাধীন সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মশালা শেষে হামিদুর রহমান হামিদ ঢাকা মেডিকেল কলেজ হলের মিলন চত্বরে এবং ২৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত পথসভায় অংশ নেন। পথসভাগুলোতে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। এ সময় তিনি ঢাকা-৭ আসনের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নাগরিক সেবা সহজীকরণ ও একটি বাসযোগ্য এলাকা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

এরপর তিনি ৩০ নম্বর ওয়ার্ডের ইমামগঞ্জ এলাকায় বাংলাদেশ পণ্য পরিবহন সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় পরিবহন খাতের সমস্যা, ব্যবসায়ীদের চ্যালেঞ্জ, চাঁদাবাজি ও হয়রানি বন্ধ, নিরাপদ সড়ক এবং পণ্য পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়। হামিদুর রহমান হামিদ বলেন, নির্বাচিত হলে পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীদের ন্যায্য অধিকার রক্ষায় এবং ইমামগঞ্জসহ পুরো ঢাকা-৭ আসনের অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X