নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে : দুলু

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে : দুলু

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি প্রার্থী ও সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দেশে এবার ধানের শীষের বিজয় হবে। বিএনপি ক্ষমতায় যাবে। ষড়যন্ত্র করে কেউ বিএনপির বিজয় ঠেকাতে পারবে না।

তিনি বলেন, আগামী নিবার্চনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে এককভাবেই সরকার গঠন করবে। ক্ষমতায় গিয়ে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তুলবে।

রোববার (২৫ জানুয়ারি) নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় দুলু আরও বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেননি। এবার তারা উৎসবের আমেজে ভোট দিতে যাবেন। ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষ দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা দেখতে চান। আগামী নিবার্চনে বিএনপি ক্ষমতায় গিয়ে হানাহানি, সন্ত্রাস ও জুলুম মুক্ত একটি সুন্দর দেশ গড়বে।

নির্বাচনী প্রচারে তার সঙ্গে ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X