কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ
জামায়াত আমিরের এক্স 'হ্যাকড'

বঙ্গভবনের কর্মকর্তা আটক, যা বললেন যুবদল নেতা নয়ন

বঙ্গভবনের কর্মকর্তা আটক, যা বললেন যুবদল নেতা নয়ন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করায় তীব্র সমালোচনা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন প্রতিক্রিয়া জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার এক্স হ্যান্ডলে পোস্ট করে কর্মজীবী নারীদের পতিতা বলেছিলেন, যা দেশের শ্রমজীবী নারীদের প্রতি সুস্পষ্ট অপমান ও অবমাননা। এর ফলে দেশজুড়ে নিন্দার ঝড় উঠলে ড. ইউনূস প্রশাসন জামায়াতে আমিরের কুকীর্তি ঢাকতে নীল নকশা করতে থাকে।’

তিনি আরও লেখেন, ‘সেই নীল নকশার অংশ হিসেবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনার অভিযোগে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে গ্রেফতার করা হয়েছে। অথচ দু’দিন আগেও ডিএমপি থেকে জানানো হয়েছিল-অ্যাকাউন্ট হ্যাক হয়নি। তাহলে এখন আবার হ্যাকের অভিযোগে গ্রেফতার কেন? তাহলে কি সরকারের মধ্যে আরেক সরকার জামায়াত সরকার? যে সরকারের প্রশাসন আওয়ামী প্রশাসনের একই রূপমাত্র?’

যুবদল নেতা নয়ন লিখেছেন, ‘এছাড়া সরকারি কর্মচারী আইন- ২০১৮ অনুযায়ী সুনির্দিষ্ট মামলা ছাড়া, আইও রিপোর্ট ছাড়া, সরকারের অনুমতি ছাড়া রাষ্ট্রের একজন কর্মচারীকে গ্রেফতার করা যায় না। এখন প্রশ্ন হচ্ছে- তাকে কোন আইনে গ্রেফতার করা হলো? জামায়াতের আইনে? আসলে এটা একটা নাটক ছাড়া কিছু না। জামায়াতে ইসলামীর আমিরের নোংরামি ঢাকতে বঙ্গভবনের প্রোগ্রামার ছরওয়ারে আলমকে ফাঁসানো হলো। আরও ভালোভাবে বললে- বলির পাঁঠা বানানো হলো।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X