রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

পাবনা-৪ আসনে পুনঃভোট গণনার দাবি বিএনপি প্রার্থীর

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী হয়েছেন। তিনি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে ৩ হাজার ৬৮৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তবে জয় মেনে না নিয়ে পুনঃভোট গণনার দাবি জানিয়েছেন তিনি।

বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব গভীর রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার কাছে পুনরায় ভোট গণনার দাবি জানান। তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা বরাবর পুনরায় ভোট গণনার জন্য এরই মধ্যে লিখিত আকারে অভিযোগ দেওয়া হয়েছে ।

উপজেলা নির্বাচন কমিশন সূত্রে ঘোষিত ফল অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীকে অধ্যাপক আবু তালেব মন্ডল পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৯৭০ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাবনা ৪ আসনের মধ্যে ঈশ্বরদীতে ৮৪টি এবং আটঘরিয়ায় ৪৬টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। দিনব্যাপী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করতে দেখা যায়।

বিজয়ী হয়ে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, এ বিজয় ঈশ্বরদী-আটঘরিয়ার মানুষের বিজয়। সবার দোয়া ও সহযোগিতা চাই। আমরা সবাই মিলে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X