কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৮:৩০ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘সেই সময়ে কি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি হয়নি’, নাহিদকে প্রশ্ন হামিমের

শেখ তানভীর বারী হামিম | ছবি : সংগৃহীত
শেখ তানভীর বারী হামিম | ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ইস্যুকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামসহ বিরোধী দল জামায়াত ও ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা ওয়াক আউট করেন।

এর পরিপ্রেক্ষিতে ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম নাহিদের দিকে অভিযোগের তীর ছুড়ে বলেন, এই রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনই উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। সেদিন কেন নাহিদ প্রতিবাদ করেননি?

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় জসীম উদ্‌দীন হল ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম তার ফেসবুক পোস্টে এমন অভিযোগ করেন।

পোস্টে তিনি লিখেন, ২০২৪ সালে নতুন অন্তর্বর্তী সরকার গঠনের সময় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠান বঙ্গভবনে অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনই শপথ বাক্য পাঠ করিয়েছিলেন নাহিদ ইসলামসহ সকল উপদেষ্টাকে। সেই সময়ে কি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি হয়নি? নাহিদকে উদ্দেশ্য করে প্রশ্ন রাখেন হামিম।

তিনি আরও উল্লেখ করেছেন, বরং জুলাইয়ের রক্তস্নাত বাংলাদেশের কাঙ্ক্ষিত লক্ষ্যকে সামনে রেখে আজ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ওয়াক আউট করে জুলাইয়ের অভিপ্রায়ের সঙ্গে গাদ্দারি করেছেন।

এর আগে, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ওয়াক আউট করেন জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সংসদ সদস্যরা।

এদিকে, ১১-দলীয় নির্বাচনী জোটের এমপিরা সংসদে দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করে বিক্ষোভ দেখান। সে সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শান্ত করার চেষ্টা করেন।

জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের দলগুলো আগে থেকেই সংসদে বর্তমান রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটের সমালোচনা করলে প্রধানমন্ত্রী মন খারাপ করেন : নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১০

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১১

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১২

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৩

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৪

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৬

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৭

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৮

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৯

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

২০
X