কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন চান ছাত্রদলের শারমিন সুলতানা রুমা 

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন শারমিন সুলতানা রুমা। ছবি : সংগৃহীত
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন শারমিন সুলতানা রুমা। ছবি : সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন দলটির গুম-খুন ও শহীদ পরিবারের সন্তান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক বাগেরহাটের মেয়ে শারমিন সুলতানা রুমা। রাজধানীর নয়াপল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয় থেকে গত ১০ এপ্রিল মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

রাজনীতির মাঠে সক্রিয় এই তরুণ নেত্রী দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক হিসেবে শারমিন সুলতানা রুমা সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তৃণমূল পর্যায়ে তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের কারণে তিনি ইতোমধ্যেই নেতাকর্মীদের কাছে আস্থাভাজন হয়ে উঠেছেন।

রাজনৈতিক জীবনে শারমিন সুলতানা রুমা কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসাধারণ সম্পাদক ছাড়াও দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার দায়িত্বপ্রাপ্ত টিম প্রধান, কেন্দ্রীয় ছাত্র সংসদের সদ্য সাবেক সদস্য, বাংলাদেশ আইন ছাত্রফোরাম কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার মরহুম পিতা শেখ আতিয়ার রহমান রামপাল উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, রামপাল উপজেলা যুবদলের সভাপতি, রামপাল উপজেলা কৃষক দলের আহ্বায়ক, রামপাল উপজেলা বিএনপির প্রচার সম্পাদক, বাগেরহাট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক, বাগেরহাট জেলা তাতী দলের যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

শারমিন সুলতানা রুমা বলেন, আমি সবসময়ই সংগঠন এবং দেশের মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। দল যদি এই দায়িত্বের জন্য আমাকে যোগ্য মনে করে তাহলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, নারীর ক্ষমতায়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।

সংশ্লিষ্টরা মনে করেন, তরুণ প্রজন্মের নেতৃত্ব সংসদে এলে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় ঘটাতে পারলে রাজনীতিতে আরও গতিশীলতা বাড়বে এবং তৃণমূলের সঙ্গে যোগাযোগ শক্তিশালী হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X